শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল

শীতলক্ষ্যায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক / ৬৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:১২ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ স্কুলছাত্র জোবায়ের হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ক্যাপিটাল মেরিনা জেটির নিচ থেকে নিখোঁজের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মৃত জোবায়ের রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপনের ছেলে। তিনি ভোলাবো শহীদস্মৃতি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলাবো আসার জন্য দাউদপুর খেয়া ঘাট থেকে নৌকায় উঠে জোবায়ের ও তার বন্ধুরা। নৌকাটি নদীর মাঝামাঝিতে এলে এটি ডুবে যায়। এ সময় সাঁতার কেটে সায়েম, সিয়াম ও রাব্বি নদীর তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় জোবায়ের।

শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল জোবায়েরের খোঁজে নদীতে নামে। সকাল ৯টার দিকে ক্যাপিটাল মেরিনা জেটির নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..