বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ ।

সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদকবিরোধী সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সিনিয়র সাংবাদিক এসএম শাহীনের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকালে বন্দর প্রেসক্লাবের সামনে সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রতিনিধি আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক জি. কে. রাসেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, প্রেসক্লাবের উপদেষ্টা কবির হোসেন, অর্থ সম্পাদক লতিফ রানা, নূর এ আজাদ, আরিফুল ইসলাম, আবুল বাশার সাইফুল, মমতাজ মম, শরীফূল ইসলাম উজ্জ্বল সরকারসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাসবিরোধী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর হামলা চালানো স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হামলায় জড়িত চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, “সাংবাদিকরা সমাজের অসঙ্গতি ও অপরাধ তুলে ধরলে যদি তাদের ওপর হামলা হয়, তাহলে সত্য প্রকাশের পথ রুদ্ধ হয়ে যাবে। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো মাদক কারবারি সাংবাদিকদের ভয়ভীতি দেখানোর সাহস না পায়।”

তারা অভিযোগ করেন, বন্দর এলাকায় সম্প্রতি মাদক কারবারিদের তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মাদকবিরোধী সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকদের টার্গেট করা হচ্ছে। কয়েকদিন আগে সংঘটিত হামলার ঘটনায় ইতোমধ্যে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান বক্তারা।

এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম এমপির রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাউসার আশার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণার প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, প্রশাসনের কঠোর অবস্থানের পরও মাদক কারবারিরা থেমে নেই। বরং তারা সাংবাদিকদের হুমকি ও হামলার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে।

মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং মাদকের বিরুদ্ধে কলম থামবে না।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..