শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন – কুয়েত বিএনপি নেতা জাফর নাজির

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৭২৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

শোকবার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

দেশের দুঃসময়ে আপসহীন নেতৃত্ব দিয়ে তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষার সংগ্রামে আজীবন অগ্রণী ভূমিকা পালন করেছেন। নানা নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো মাথা নত করেননি। তার এই সাহসী নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

আমি মরহুমা দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।
শোকার্তে
মোঃ জাফর আহমেদ
জাতীয়তাবাদী দল ( বিএনপি)
কুয়েত।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..