শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

সিদ্ধিরগঞ্জে ৩টি খুনের স্বীকারোক্তি, নিহত লামিয়ার স্বামী ইয়াসিন ৫ দিনের রিমান্ডে

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৪১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে ৩টি খুনের স্বীকারোক্তি,নিহত লামিয়ার স্বামী ইয়াসিন ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারে দুই নরী ও এক শিশুর খণ্ডিত বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

মামলার আসামিরা হলেন নিহত লামিয়ার স্বামী ইয়াসিন (২৪), তার শ্বশুর মো. দুলাল (৫০) এবং তার ননদ মোছা. শিমু (২৭)। তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

এদিকে এ মামলায় গ্রেফতার ইয়াসিনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১২ এপ্রিল) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। এরআগে শুক্রবার (১১ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় নিহত লামিয়ার বোন মুনমুন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইয়াসিনের সঙ্গে পাঁচ বছর আগে লামিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই লামিয়ার শ্বশুর ও ননদ প্রায় সময় তাকে মারধর করতেন। তাদের আব্দুল্লাহ নামের চার বছর বয়সী এক সন্তান ছিল। ইয়াসিন মাদকাসক্ত। বিয়ের পর থেকে স্ত্রী-সন্তানের কোনো ভরণপোষণ দিতেন না। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া ও মারামারি হতো। এ কারণে লামিয়া তার ছেলে আব্দুল্লাহ (৪) ও বড় বোন স্বপ্নাকে (৩৫) নিয়ে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া পুকুরপাড় এলাকায় মোক্তার হোসেনের বাড়িতে আলাদা ভাড়া বাসায় বসবাস করতেন।

এজাহারে আরও বলা হয়, নিহত লামিয়া সিদ্ধিরগঞ্জ পুল এলাকার মুজিব ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ইয়াসিন প্রায় সময় লামিয়ার ভাড়া বাড়িতে গিয়ে টাকা দাবি করতেন। টাকা না দিলে শারীরিক নির্যাতনসহ খুন করার হুমকি দিতেন ইয়াসিন।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে মুনমুন ও তার স্বামী লামিয়াদের ভাড়াটিয়া বাসায় যান। তাদের বাসা থেকে আসার পর থেকে লামিয়ার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে তাদের খোঁজ নেওয়ার জন্য সেই বাড়িতে গিয়েও পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাদের। পরে শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে লামিয়াদের ভাড়া বাড়ির সামনে রাস্তার পাশ থেকে অর্ধগলিত মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম বলেন, হত্যার ঘটনায় আসামি ইয়াসিনকে আদালতে পাঠানো হয়েছিল। আদালত থেকে রিমান্ড মঞ্জুর হওয়ায় তাকে থানায় আনা হয়েছে।

আসামি হত্যার স্বীকারোক্তি দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। তবে, অন্য দুই আসামি এই হত্যার সঙ্গে জড়িত না বলে ইয়াসিন আমাদেরকে বলে আসছেন। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।

প্রসঙ্গত, শুক্রবার মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মৃত সামাদের মেয়ে দুই মেয়ে স্বপ্না আক্তার (৩৫) ও তার ছোট বোন লামিয়া আক্তার (২২) এবং লামিয়ার ছেলে হাবিবের (৩) খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এসময় নিহতদের বাসা থেকে লামিয়ার স্বামী ইয়াসিনকে আটক করা হয়। পরে এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..