শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল

হবিগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই

নিউজ ডেস্ক / ৩৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

হবিগঞ্জের আজমিরীগঞ্জে অগ্নিকাণ্ডে মালতী রানী গোপ ও মনধীর গোপ নামে দুইজনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের পাটুলীপাড়া উত্তরহাটী গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরহাটী গ্রামের বাসিন্দা মৃত ঠাকুরচাঁন গোপের স্ত্রী মালতী রানী গোপের বসত ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন মালতী রানী ও মনধীর গোপের থাকার বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ছুটে এসে পার্শ্ববর্তী পুকুর ও নলকুপ থেকে পানি এনে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বসতঘরটি পুড়ে ছাঁই হয়ে যায়।

খবরটি জানার পর আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদেরকে শুকনো খাবার দেওয়া হয়েছে এবং ক্ষতিপূরণ সহায়তার জন্য তাদের আবেদন করার জন্য বলা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..