শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ।

অভিনেতা সিদ্দিককে মারধর,অত:পর থানায় সোপর্দ

অনলাইন ডেস্ক / ৭৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

দেশের টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ ও অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে পিটিয়ে রাজধানীর রমনা থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার পর কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিককে মারধরের সময় ‘আওয়ামী লীগের দালাল’ বলে স্লোগান দিতে দিতে একদল লোক তাকে থানার দিকে নিয়ে যায়। এক পর্যায়ে তার পরনের কাপড় ছিঁড়ে যায়। পরে থানা চত্বরে নিয়ে গেলে পুলিশ বাহিনী এগিয়ে এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।

রমনা থানার ডিউটি অফিসার গণমাধ্যমকে জানান, ‘স্থানীয় জনগণ সিদ্দিক নামে এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে সিদ্দিকের বিরুদ্ধে গত জুলাই-আগস্ট মাসে সংঘটিত একাধিক সহিংস ও নৃশংস ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। যদিও এ অভিযোগের বিষয়ে অভিনেতা সিদ্দিক বা তার আইনজীবীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন সিদ্দিক। রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন তিনি। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন। এছাড়া ঢাকা-১৭ উপনির্বাচনে দলীয় মনোনয়নপত্র কিনে আলোচনায় আসেন তিনি, তবে শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..