শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন।

আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: ডিআইজি

নিউজ ডেস্ক / ১৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১১ মে ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ অপতৎপরতা চালাতে চাইলে, কঠোরভাবে তা দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক।রোববার (১১ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডিআইজি বলেন, ‘যদি কেউ জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার অধীন সব পুলিশ সুপার (এসপি) ও অফিসার ইনচার্জদের (ওসি) নির্দেশ দিয়েছি—নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মকাণ্ড যেন কোথাও পরিচালিত না হয়।’

তিনি আরও বলেন, ‘যারা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’ডিআইজি রেজাউল করিম বলেন, ‘ঢাকা রেঞ্জ পুলিশ বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর একটি। এই রেঞ্জের আওতায় থাকা থানাগুলো হবে জনগণের জন্য সেবাকেন্দ্র। থানাকে First Responder (প্রথম প্রতিক্রিয়াকারী) হিসেবে গড়ে তুলতে চাই। যত দিন আমি দায়িত্বে থাকব, পেশাদারিত্ব, সততা ও ন্যায়নীতির ভিত্তিতে দায়িত্ব পালন করব।’
অসহায় ও ভুক্তভোগীদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, ‘আমি সরাসরি ভুক্তভোগীদের কথা শুনতে চাই। থানা হবে তাদের প্রথম ভরসাস্থল। রেঞ্জের যেকোনো থানায় কাঙ্ক্ষিত সেবা না পেলে মানুষ আমার কাছে সরাসরি আসতে পারবে। নির্ধারিত সময়ে আমার অফিসে এসে অভিযোগ জানাতে পারবেন। আমি নিজেই বিষয়টি দেখব। এ জন্য আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা চাই।’
এদিকে, নিষিদ্ধ সংগঠনের তথ্য আদান-প্রদানে গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় রয়েছে বলেও জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে। নিষিদ্ধ সংগঠনের কোনো তথ্য পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..