শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নাহার চেস একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবায় উৎসাহিত করার আহ্বান বিল্লাল হোসেন রবিনের বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুড়ে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক নির্বাচিত- দেশজুরে সংবাদ বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ

বিপুল মাদক-অস্ত্রসহ ‘ডি কোম্পানি’র ২ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক / ২৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩০ মে ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর অপরাধী দল (কিশোর গ্যাং) ‘ডি কোম্পানি’র দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (২৮ মে) বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় র‌্যাব-১১র ব্যাটেলিয়ান সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। মধ্যরাতে ফতুল্লার মাসদাইর এলাকার একটি ভাড়াবাসায় অভিযান চালায় র‌্যাব-১১ এর একটি দল। ওই বাসা থেকে বিক্রয়ের জন্য প্রস্তুত রাখা ১৮ কেজি গাঁজা, ১০১ পুড়িয়া হেরোইন, ৪৭৯ পিস ইয়াবা, দুটি ছুরি ও দুটি চাপাতি জব্দ করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার চরকাশীপুর এলাকার মৃত ইমরানের ছেলে বাপ্পী (২৯) এবং পশ্চিম মাসদাইর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. ইমরান (৩০)।

র‌্যাব কর্মকর্তা সাজ্জাদ বলেন, গ্রেফতার হওয়ারা দুজন ‘ডি কোম্পানি’ নামে ফতুল্লা এলাকায় সক্রিয় একটি কিশোর অপরাধী দলের সদস্য। গ্রেফতার বাপ্পীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও রয়েছে।

বর্তমান সময়ে কিশোর গ্যাং, গ্যাং কালচার, উঠতি বয়সি ছেলেদের মাঝে ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে এক গ্রুপের সঙ্গে অন্য গ্রুপের মারামারি করা বহুল আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। সম্প্রতি কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজন খুন হয়েছেন। এই গ্যাং কালচারের বিরুদ্ধে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে। গত আগস্ট থেকে এ পর্যন্ত র‌্যাব কিশোর গ্যাং লিডারসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে বলে জানান তিনি।

এ কিশোর অপরাধী দলের সঙ্গে সম্পৃক্ত আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরও আইনের আওতায় আনতে র‌্যাব কাজ করছে বলে জানান এইচএম সাজ্জাদ।

অভিযানে গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..