শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

ইরানের হামলায় ছয়টি গবেষণাগার সম্পূর্ণ ধ্বংস, ৯টি ক্ষতিগ্রস্ত: ইসরায়েল

অনলাইন ডেস্ক / ২৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ জুন ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

গত ১৯ জুন ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দক্ষিণ ইসরায়েলি শহর বিয়ারশেবার বেন-গুরিয়ন বিশ্ববিদ্যালয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বেন বিশ্ববিদ্যালয়ের ছয়টি গবেষণাগার ধ্বংস হয়ে গেছে এবং নয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে, ‘চিকিৎসা ও জীববিজ্ঞানের’ বিভিন্ন গবেষণা প্রকল্পের জন্য বছরের পর বছর ধরে করা কাজ নষ্ট হয়ে গেছে।প্রতিবেদন অনুসারে, প্রধান ক্যাম্পাসের ৩০টি ভবনের পাশাপাশি শ্রেণীকক্ষ, শিক্ষাদান পরীক্ষাগার এবং স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের কক্ষও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, এখনো ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে।

গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আগ্রাসন অভিযান শুরু করে। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়। এরপর ধারাবাহিকভাবে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান।২২ জুন ভোরে মার্কিন বোমারু বিমানগুলো তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে। পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এরপর ২৪ জুন ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলও ঘোষণা করে, তারা মার্কিন প্রস্তাবে রাজি। পরিবর্তে তেহরান জানায়, তারা তেল আবিবকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে বিজয় অর্জন করেছে। ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..