শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক / ৫৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা (স্টুডেন্ট ভিসা) আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ২৬ জুন (বৃহস্পতিবার) দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের বরাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী বা স্টুডেন্ট ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে গোপনীয়তা ‘পাবলিক’ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাংস্কৃতিক বিনিময় ভিসার ক্ষেত্রেও এই নির্দেশনা কার্যকর হবে।

ওই পোস্ট অনুযায়ী, যারা ‘এফ’, ‘এম’ বা ‘জে’ ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করেছেন, তাদের নিজের সব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের প্রাইভেসি (গোপনীয়তা) ‘পাবলিক’ অর্থাৎ সর্বজনীন অবস্থায় রাখার অনুরোধ করা হয়েছে।

এতে আরও বলা হয়, আবেদনকারীদের পরিচয় ও ভিসার যোগ্যতা যাচাইয়ের কাজ সহজ করতে এই অনুরোধ জানানো হয়েছে, যাতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য সহজেই পর্যালোচনা করতে পারে।

উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সাল থেকেই যুক্তরাষ্ট্র সরকার ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া আইডেন্টিফায়ার বা ব্যবহারকারীর নাম বাধ্যতামূলক করেছে। এটি ইমিগ্র্যান্ট (অভিবাসী) ও নন-ইমিগ্র্যান্ট (অধিবাসী)— উভয় শ্রেণির ভিসার আবেদনকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য।

যুক্তরাষ্ট্রের আইনের আওতায়, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভিসা যাচাই ও নিরাপত্তা পরীক্ষার জন্য যেকোনো প্রাসঙ্গিক তথ্য ব্যবহার করা যেতে পারে। ফলে যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা হুমকি হতে পারেন, তাদের শনাক্ত করা আরও সহজ হয় বলে উল্লেখ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..