মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা-দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল

ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে জাবেদ-মিশন

নিউজ ডেস্ক / ৪৪২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৭ জুন ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক নিউএজের সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামান মিশন।

শুক্রবার (২৭ জুন) বার্ষিক সাধারণ সভা শেষে ফোরামের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক স্বপন দাশ গুপ্ত এই ফলাফল ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য সিনিয়র সাংবাদিক শহীদুজ্জামান ও তোফায়েল হোসেন। এর আগে সুপ্রিমকোর্ট বারের দক্ষিণ হলে ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

২০২৫-২৬ সালের এই কমিটিতে সহ-সভাপতি পদে আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা (বাংলাভিশন), যুগ্ম সম্পাদক আরাফাত মুন্না (বাংলাদেশ প্রতিদিন), অর্থ সম্পাদক মনজুর হোসাইন (চ্যানেল টোয়েন্টি ফোর), সাংগঠনিক সম্পাদক এসএম নূর মোহাম্মদ (আজকের পত্রিকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদ আখতার (এটিএন নিউজ), প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস তানভী (বিবিসি বাংলা) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ওয়াকিল আহমেদ হিরন (সমকাল), বিকাশ নারায়ণ দত্ত (জনকণ্ঠ), হাবিবুর রহমান (বাসস), ফজলুল হক মৃধা (জাগো নিউজ) নির্বাচিত হয়েছেন।

এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ফোরামের সাবেক সভাপতি সালেহ উদ্দিন, আশুতোষ সরকার, মাশহুদুল হক, শামীমা আক্তার, ফোরামের সিনিয়র সদস্য কাজী আব্দুল হান্নান, বর্তমান যুগ্ম সম্পাদক ও যুগান্তরের সিনিয়র রিপোর্টার আলমগীর মিয়াসহ ফোরামের সাবেক ও বর্তমান কমিটির নেতা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..