রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ বন্দরে ডালিম হত্যা: থানা পুলিশের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হাবিব গ্রেপ্তার HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড – দেশজুড়ে সংবাদ আলীরটেককে মডেল ইউনিয়নে রূপান্তরই আমার লক্ষ্য: চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রান্তিক- দেশজুড়ে সংবাদ বন্দরে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন- দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ সাব পোস্ট অফিসে মৃত্যুফাঁদে চলছে ডাকসেবা- দেশজুড়ে সংবাদ মরহুম মজিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত-দেশজুড়ে সংবাদ কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে BHDS-এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- দেশজুড়ে সংবাদ দলবাজ ও তেলবাজ সাংবাদিকরা গণমাধ্যমকে কলুষিত করেছিল: এমপি আবুল কালাম-দেশজুড়ে সংবাদ

নারায়ণগঞ্জ রূপগঞ্জে টেক্সটাইল মিলে সন্ত্রাসী হামলা / গেটে তালা

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

রূপগঞ্জে টেক্সটাইল মিলে সন্ত্রাসী হামলা / গেটে তালা

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার ফেয়ার টেক্সটাইল মিলস লিমিটেডে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । গত ২৯ ডিসেম্বর গভীর রাতে ১০/১২ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, ছুরি, ব্ল্লম, লোহার পাইপসহ ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক কারখানার ভেতরে প্রবেশ করে মিলের চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদারকে খুঁজতে থাকে। তাকে ঘটনাস্থলে না পেয়ে সন্ত্রাসীরা কারখানার ভেতরে ব্যাপক ভাংচুর চালিয়ে যন্ত্রপাতি ও অফিস কক্ষ ক্ষতিগ্রস্ত করে। একপর্যায়ে তারা কারখানার শ্রমিকদের বের করে গেটে তালা লাগিয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ কবে দেয়। ।
টেক্সটাইল মিলের চেয়ারম্যান মো: ইকবাল হোসেন বলেন,হামলার ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি হামলাকারীদের গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে কারখানার শ্রমিকরা বলেন, কারখানায় হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ক্ষতিগ্রস্থ কারখানার নিরাপত্তা নিশ্চিত করে খুলে দিতে হবে।

রুপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান এ ধরনের গঠনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত-পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..