শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কালাম ভাইকে ভোট দিয়ে জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণের প্রতিনিধিত্ব করতে পাঠাবেন-বেনজির আহমেদ টিটু নারায়ণগঞ্জ ৫ (সদর বন্দর) স্বতন্ত্র প্রার্থীর ফুটবলের পক্ষে নার্গিস মাকসুদের দিনব্যাপী প্রচারণা কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য মানুষের ঘরে ঘরে যাচ্ছেেন,বিএনপির কর্মী মো.সবুর আলী। রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ ফতুল্লায় সাংবাদিকদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মতবিনিময় “জয় পরাজয় আল্লাহর হাতে,রোজার আগে ঘরে ঘরে গ্যাস পোঁছে দিব”- আবুল কাউছার আশা দেওয়াল ঘড়ি মার্কায় ভোট চেয়ে নন্দিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের সাথে উঠান বৈঠক নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণকারী জিয়া অস্ত্র সহ গ্রেফতার রূপগঞ্জের বাঘবেড় আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ॥ সাংস্কৃতিক অনুষ্ঠান

নারায়ণগঞ্জ ৫ (সদর বন্দর) স্বতন্ত্র প্রার্থীর ফুটবলের পক্ষে নার্গিস মাকসুদের দিনব্যাপী প্রচারণা

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ ৫ (সদর বন্দর) স্বতন্ত্র প্রার্থীর ফুটবলের পক্ষে নার্গিস মাকসুদের দিনব্যাপী প্রচারণা

নিউজ ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেনের পক্ষে বিভিন্ন স্থানে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও গণসংযোগে ব্যস্ততম দিন কাটিয়েছেন তার সহধর্মিনী সমাজসেবিকা নার্গিস মাকসুদ।

বৃহস্পতিবার দুপুর থেকে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের রাজবাড়ি এলাকায় একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে তিনি মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকায় আরেকটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও প্রচার-প্রচারণা চালান। পরিশেষে চর ইসলামপুর এলাকায় আরও একটি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

প্রতিটি স্থানে শত-শত নারী-পুরুষ ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং ফুটবল মার্কার পক্ষে সমর্থন জানান।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নার্গিস মাকসুদ বলেন, মাকসুদ হোসেন সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন।তিনি আপনাদের মুছাপুরের ৩ বারের সফল চেয়ারম্যান ও একবার উপজেলা চেয়ারম্যান। তিনি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-৫ আসনের অবহেলিত জনপদের উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য সেবার মানোন্নয়ন এবং যুব সমাজের কর্মসংস্থানে অগ্রাধিকার দেবেন। আমরা আপনাদের দোয়া ও ফুটবল মার্কায় ভোট কামনা করছি।”

তিনি আরও বলেন, “এই আসনের মানুষ পরিবর্তন চায়। উন্নয়ন ও সুশাসনের স্বার্থে ফুটবল মার্কাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এ সময় উপস্থিত নেতাকর্মীরাও ফুটবল মার্কার পক্ষে জোরালো প্রচারণা চালান এবং আসন্ন নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..