বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আপনারা আমাকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবো: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কলাগাছিয়ার উন্নয়নে কালাম সাহেবের কোন বিকল্প নেই- দেলোয়ার প্রধান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কালাম ভাইকে ভোট দিয়ে জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণের প্রতিনিধিত্ব করতে পাঠাবেন-বেনজির আহমেদ টিটু নারায়ণগঞ্জ ৫ (সদর বন্দর) স্বতন্ত্র প্রার্থীর ফুটবলের পক্ষে নার্গিস মাকসুদের দিনব্যাপী প্রচারণা কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য মানুষের ঘরে ঘরে যাচ্ছেেন,বিএনপির কর্মী মো.সবুর আলী। রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ ফতুল্লায় সাংবাদিকদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মতবিনিময়

রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা জামায়াত।

সোমবার (৯ ফেব্রুয়ারি ) দুপুরে রূপগঞ্জের মুড়াপাড়া বাজারে উপজেলা জামাতের অফিসে
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার মাধ্যমে এ তথ্য জানান দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন।

দাঁড়িপাল্লা মার্কার রূপগঞ্জ আসনের নির্বাচনী পরিচালক অ্যাডভোকেট ইসরাফিল হোসেন বলেন, রবিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বাগবের সিটি মার্কেট এলাকায় অবস্থিত নির্বাচনী কার্যালয় এ আগুন লাগানো হয়। বাজারে নিরাপত্তা প্রহরী আগুন দেখতে পেয়ে খবর দিলে আমরা দ্রুত এসে আগুন নিভৃত করি, যার কারণে ব্যাপক কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় কার্যালয়ের সামনে দাঁড়িপাল্লা মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার ব্যানারটি পুড়ে গেছে। দ্রুত আগুন নিভানোর কারণে কার্যলের ভিতরে কোন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বিষয়ে আমরা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং রূপগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ করেছি। আমরা আশা করছি রূপগঞ্জ উপজেলা প্রশাসন একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচন রূপগঞ্জবাসীকে উপহার দিবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা দক্ষিণ আমির সাইফুল ইসলাম সিরাজী, উপজেলা পশ্চিম সেক্রেটারি আবু হানিফ ভূইয়া, উত্তর সেক্রেটারি খাইরুল ইসলাম, দক্ষিণ সেক্রেটারি আনিসুর রহমান প্রমুখ।

তারিখ -০৯-০২-২০২৬ ইং

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..