রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ বন্দরে ডালিম হত্যা: থানা পুলিশের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হাবিব গ্রেপ্তার HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড – দেশজুড়ে সংবাদ আলীরটেককে মডেল ইউনিয়নে রূপান্তরই আমার লক্ষ্য: চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রান্তিক- দেশজুড়ে সংবাদ বন্দরে মাদক-সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন- দেশজুড়ে সংবাদ মদনগঞ্জ সাব পোস্ট অফিসে মৃত্যুফাঁদে চলছে ডাকসেবা- দেশজুড়ে সংবাদ মরহুম মজিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত-দেশজুড়ে সংবাদ কবি বেগম সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে BHDS-এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- দেশজুড়ে সংবাদ দলবাজ ও তেলবাজ সাংবাদিকরা গণমাধ্যমকে কলুষিত করেছিল: এমপি আবুল কালাম-দেশজুড়ে সংবাদ

HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দরে HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার হাফেজ মাওলানা মো. রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলী আক্তার। প্রধান আলোচক ছিলেন দৈনিক পত্রিকার সম্পাদক ও বন্দর থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সেন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, হাসনাহেনা সুইটি, মো. মাসুম হোসেন, মো. ফিরোজ খান, মো. আবু সাঈদ, সামিরা সিদ্দিকী, শাহিনা আক্তার কাজল, তাহামিনা আক্তার মিথিলা, মুন্নি সরদার, মাহতাব হোসেন, মো. কবির হোসেন, কাজী সফিউল আলম কালাম, ওমর ফারুক, মজিবুর রহমান প্রধান, ডা. নুরজাহান বেগম, আনার চৌধুরী, আফছার আহমেদ, আবির হোসেন, মো. তাওলাদ, মো. রাকিব হাসান, মিশু, সুমন দাশ, ছায়ানুর তালুকদার ও জামাল তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনজুর আহমেদ মুন্না, মো. মনির হোসেন, মো. সুমন হাসান, শামীম আহমেদ, সাজিত হোসেন কিবরিয়া, মো. রুবেল, শান্তা, ইমরান হোসেন আকাশ, মাহমুদুল হাসানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

বক্তারা তাদের বক্তব্যে অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং সমাজের উন্নয়ন ও জনস্বার্থে সাংবাদিকদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ মহসিন দেওয়ান, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন দেওয়ানসহ কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। পরে অতিথিদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..