শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

আনুমানিক ৩১ লক্ষাধিক টাকা মূল্যের ১০৫ কেজি গাঁজা প্রাইভেট কার সহ ৩ মাদক ব্যবসায়ী ডিবি’র হাতে আটক- দৈনিক দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২০৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

৩১ লক্ষাধিক টাকা মূল্যের ১০৫ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

বিশেষ প্রতিনিধি-
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৩১ লক্ষাধিক টাকা মূল্যের ১০৫ কেজি গাঁজা ও গাঁজা পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোসাঃ পারভিন বেগম (৫০), ২। মোসাঃ জোসনা বেগম (৫০) ও ৩। মো: আতিকুর রহমান রবিন (৩৩)।

আজ বুধবার (১৯ মার্চ ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় যাতাবাড়ী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, আজ বুধবার (১৯ মার্চ ২০২৫ খ্রি.) রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবির টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি একটি প্রাইভেটকারে গাঁজা বহন করে কাচঁপুর ব্রিজ হতে যাত্রাবাড়ী হয়ে খুলনার দিকে যাবে। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর অভিমুখে চেকপোস্ট পরিচালনা করে আগত প্রাইভেটকারগুলোকে তল্লাশী করতে থাকে ডিবির একটি টিম। তল্লাশীর এক পর্যায়ে একটি প্রাইভেটকার তল্লাশী চেকপোস্ট দ্রুত বেগে অতিক্রম করার চেস্টা করলে ডিবি পুলিশের সদস্যরা কৌশলে প্রাইভেটকারটি থামালে চালকের পাশে বসে থাকা ব্যক্তি দৌড়ে পালিয়ে পালিয়ে যায়। এ সময় প্রাইভেটকারের চালকসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেখানো মতে প্রাইভেটকারের পিছনের ডালা হতে ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩১ লক্ষ ৫০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ পলাতক ইমরান হোসেনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন অবৈধ মাদকের ব্যবসার সাথে জড়িত। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিলো ও বহন করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..