শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন।

পরিবারের জিম্মায় ছাড়া হলো সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যদাতাকে

অনলাইন ডেস্ক / ২০৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

পরিবারের জিম্মায় ছাড়া পেয়েছেন মানবতাবিরোধী মামলায় ফাঁসি কার্যকর হওয়া বিএনপিনেতা ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যদাতা মুক্তিযোদ্ধা নুরুল আবছার (৭৬)।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রামু থানা পুলিশ পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেন। নুরুল আবছার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের মৃত কাজী মো. জাবেদের ছেলে।আটক মুক্তিযোদ্ধা নুরুল আবছারের ব্যাপারে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের কোনো অভিযোগ নাই। এছাড়া তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়ও কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। এর প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আটক মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী।

এর আগে বৃহস্পতিবার ভোরে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়াস্থ আবদুল গনি মাঝির বাড়িতে সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় সাক্ষ্যদাতা নুরুল আবছারের অবস্থান জানতে পেরে স্থানীয় জনতা বাড়ি ঘেরাও করে রাখেন।বিষয়টি নিয়ে উত্তেজনার মধ্যে খবর পেয়ে সেখান থেকে নুরুল আবছারকে হেফাজতে নেয় পুলিশ। পরদিন শুক্রবার সকালে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে তার ফাঁসি কার্যকর হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..