শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কালাম ভাইকে ভোট দিয়ে জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণের প্রতিনিধিত্ব করতে পাঠাবেন-বেনজির আহমেদ টিটু নারায়ণগঞ্জ ৫ (সদর বন্দর) স্বতন্ত্র প্রার্থীর ফুটবলের পক্ষে নার্গিস মাকসুদের দিনব্যাপী প্রচারণা কামরুলকে বিজয়ী করতে ভোটের জন্য মানুষের ঘরে ঘরে যাচ্ছেেন,বিএনপির কর্মী মো.সবুর আলী। রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ ফতুল্লায় সাংবাদিকদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মতবিনিময় “জয় পরাজয় আল্লাহর হাতে,রোজার আগে ঘরে ঘরে গ্যাস পোঁছে দিব”- আবুল কাউছার আশা দেওয়াল ঘড়ি মার্কায় ভোট চেয়ে নন্দিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের সাথে উঠান বৈঠক নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণকারী জিয়া অস্ত্র সহ গ্রেফতার রূপগঞ্জের বাঘবেড় আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ॥ সাংস্কৃতিক অনুষ্ঠান

রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ৯টি স্পটে পথসভা ও গণসংযোগ করেছেন।

উপজেলার তারাবো পৌরসভায় বৃহস্প্রতিবার (৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী এসব কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাছির উদ্দীন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, উপজেলা বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সালাহউদ্দিন দেওয়ান, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, আরিফুজ্জামান ইমন, আমিনুল ইসলাম প্রিন্স, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ভুঁইয়া বলেন- রূপগঞ্জে কোনো মাদক কারবারি থাকবেনা। সন্ত্রাস, চাঁদাবাদ দূর করা হবে। বিগত সরকারের আমলে অবৈধভাবে দখলে নেয়া সকলের সম্পত্তি ফিরিয়ে দেয়া হবে।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জকে একটি আধুনিক উপজেলা করতে এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করা হবে। আমি আধুনিক ও স্বপ্নের রূপগঞ্জ গড়তে যা কিছু করা লাগে সবই করবো। রূপগঞ্জে কোনো ধর্মের লোকজনের মধ্যে বিরোধ থাকবেনা। সকলেই ভাই- ভাই হয়ে থাকতে চাই।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..