শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন : প্রেস সচিব

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৮০৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

বর্তমান সরকার এখন অনেক গোছানো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনের ঈদ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওই অনুষ্ঠানে শফিকুল আলম বলেন, বর্তমান সরকার এখন অনেক গোছানো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই অনেকটা উদ্বিগ্ন ছিল, সেই পরিস্থিতির উন্নতি হচ্ছে।

তিনি আরও বলেন, পুরো রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল। অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়েও সরকার এখন অনেকটা প্রতিষ্ঠিত।
প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তিনি বলেন, ‘যদিও স্যার (প্রধান উপদেষ্টা) বলেন, আমরা এখনো একটা যুদ্ধ অবস্থায় আছি। তবে আমরা মনে করি, আগস্টে আমরা যে জায়গায় ছিলাম, সেখান থেকে বড় একটা উত্তরণ হয়েছে।’

ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে প্রেস সচিব বলেন, পুরো পৃথিবীতে তো তিনি সেলিব্রিটি। এটা আমি আরও জানতে পেরেছি এই গত সাড়ে সাত-আট মাসে। তাকে বাইরে যে মর্যাদার সঙ্গে ট্রিট করা হয়, সেটি অবিশ্বাস্য।’ উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘ডাভোসে আমরা গিয়েছি, ওইখানে গিয়ে আমরা জাস্ট ঢুকছি- এই সময় খবর আসছে যে তার (ড. ইউনূস) সঙ্গে জার্মানির চ্যান্সেলর মানে তাদের প্রাইম মিনিস্টার কথা বলবেন। তিনি অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন। তার যে স্ট্রাকচার এটা তো আনবিলিভেবল।

চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘স্যারের (ড. ইউনূস) কথা হচ্ছে- ডিসেম্বরে নির্বাচন হবে, যদি রাজনৈতিক দলগুলো কম সংস্কার চায়। নতুবা এটা ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে যেকোনো সময় হতে পারে। সেটি ফেব্রুয়ারি হতে পারে, মার্চে হতে পারে- এটি দলগুলোর সঙ্গে আলোচনা করে বোঝা যাবে।
তিনি আরও বলেন, ‘তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে বলে ইসির পক্ষ থেকে জানানো হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..