বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান- দেশজুড়ে সংবাদ বন্দর কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া চাইলেন ডাঃ অসীম ৩০ বছর ৯ মাসের কর্মজীবনের ইতি, অশ্রুসিক্ত বিদায় হাজী ইব্রাহিম আলমচান স্কুলের শিক্ষক মিজানুর রহমানকে ঢাকায় এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম সংশ্লিষ্টদের সম্মানে নৈশভোজ-দেশজুড়ে সংবাদ নাগরিক অধিকার ফোরামের সাথে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের মতবিনিময়।অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন এসপি। নতুন প্রত্যয়ে যাত্রা শুরু ‘হ্যালো নারায়ণগঞ্জ’ অনলাইন নিউজ পোর্টালের-দেশজুড়ে সংবাদ খন্দকার লুৎফর রহমান স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল-দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি রায়হান কবির – দেশজুড়ে সংবাদ পেশাদারিত্ব ও জনসেবায় অবদানের স্বীকৃতি পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান মাদক ও বাল্যবিবাহকে না বলুন—ইন্সপেক্টর নুরুল ইসলাম

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান- দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারের দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ এলজিইডি কার্যালয় প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এর আগে কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কার্যালয়ের আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এলজিইডি প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা সম্মিলিতভাবে কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় জমে থাকা আবর্জনা অপসারণের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত করে তা ধ্বংস করা হয়।

অভিযানকালে নারায়ণগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, শুধু ওষুধ ছিটানোর ওপর নির্ভর না করে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল উৎস থেকেই ধ্বংস করতে হবে। ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে নিজ নিজ বাড়িঘর ও কর্মস্থল পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব।

তিনি আরও বলেন, সরকারি এ কর্মসূচি সফল করতে এলজিইডির উদ্যোগে নিয়মিতভাবে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় নারায়ণগঞ্জ এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী অনুপ কুমার বড়ুয়া, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী ইয়াসছির আরাফাত রুবেল, সহকারী প্রকৌশলী মো. আবু তাহের, মো. রমজান হোসেনসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..