শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত – দেশজুড়ে সংবাদ দৈনিক প্রতিদিন সকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লতিফ রানা ডেঙ্গুতে আক্রান্ত, পরিবারের দোয়া কামনা সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের স্বর্ণ ও দুই ব্রোঞ্জ পদক অর্জন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের উদ্যোগে জিয়াউদ্দিন ভূঁইয়া ও মাসুদ পারভেজের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান- দেশজুড়ে সংবাদ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান- দেশজুড়ে সংবাদ বন্দর কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া চাইলেন ডাঃ অসীম ৩০ বছর ৯ মাসের কর্মজীবনের ইতি, অশ্রুসিক্ত বিদায় হাজী ইব্রাহিম আলমচান স্কুলের শিক্ষক মিজানুর রহমানকে ঢাকায় এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম সংশ্লিষ্টদের সম্মানে নৈশভোজ-দেশজুড়ে সংবাদ নাগরিক অধিকার ফোরামের সাথে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের মতবিনিময়।অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন এসপি।

নারায়ণগঞ্জে সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত – দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জে সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা, অধিকার আদায় ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো. আবুল কালাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক খবরের পাতার সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি এস এম ইকবাল রুমী।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসলাম, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম আরজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-আমিন এবং কার্যকরী সদস্য শাহ আলম, রাসেল, লিটন, খোকন, মনিরুল ইসলাম, গাজী সোহেল, জি কে রাসেল, কালাম, সুমন, রানেল, মুহসীন দেওয়ান ও কাজী আনিসুল হক হীরাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ, জাতি ও সমাজের কল্যাণে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক ঐক্য ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। এ সময় তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

আলোচনা সভা ও অভিষেক পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বর্ণাঢ্য এ আয়োজনে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..