শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকীতে সংবাদকর্মী কল্যাণ সমিতির মিলাদ ও দোয়া মাহফিল – দেশজুড়ে সংবাদ সাংবাদিক অরিত্র কুন্ডুর মুক্তি চেয়ে সিপিজের সহযোগিতা কামনা বিএমএসএফের – দেশজুড়ে সংবাদ সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন নির্বাচিত বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির উপদেষ্টা হলেন দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সহ সম্পাদক মুহসীন দেওয়ান নারায়ণগঞ্জে সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত – দেশজুড়ে সংবাদ দৈনিক প্রতিদিন সকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লতিফ রানা ডেঙ্গুতে আক্রান্ত, পরিবারের দোয়া কামনা সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের স্বর্ণ ও দুই ব্রোঞ্জ পদক অর্জন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের উদ্যোগে জিয়াউদ্দিন ভূঁইয়া ও মাসুদ পারভেজের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান- দেশজুড়ে সংবাদ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান- দেশজুড়ে সংবাদ

ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকীতে সংবাদকর্মী কল্যাণ সমিতির মিলাদ ও দোয়া মাহফিল – দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকীতে সংবাদকর্মী কল্যাণ সমিতির মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

গভীর শ্রদ্ধা, বিনম্র ভালোবাসা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষাসৈনিক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী পালন করেছে নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ এশা নারায়ণগঞ্জ শহরের কলেজ রোডস্থ রূপায়ণ এস ভ্যালীর দ্বিতীয় তলায় সমিতির কার্যালয়ে পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

মরহুম এম আবু বকর সিদ্দিকী ছিলেন দৈনিক খবরের পাতার সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের পিতা।

অনুষ্ঠানে গলাচিপা গাউসিয়া সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কোরআন খতম সম্পন্ন করেন। পরে মাদ্রাসার শিক্ষক মাওলানা মহিউদ্দিনের পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করা হয়। একই সঙ্গে পৃথিবীর সকল অসুস্থ ব্যক্তির সুস্থতা এবং প্রয়াত সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ সময় সংবাদকর্মী কল্যাণ সমিতির সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ মরহুম এম আবু বকর সিদ্দিকী এবং অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির সভাপতি এস এম ইকবাল রুমী, সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আসলাম, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম আরজু, দপ্তর সম্পাদক আল-আমিন, সদস্য মো. ওয়ারদে রহমান, মো. লিটন হোসেন, মোহাম্মদ হাফিজুল ইসলাম তালুকদার, সাজাহান চৌধুরী মাসুম, কাউসার হোসেন, রানেল, আবুল বাশার সাইফুল, কালামসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

ভাষা আন্দোলন ও সমাজসেবায় এম আবু বকর সিদ্দিকীর অবদান

এম আবু বকর সিদ্দিকী ছিলেন ভাষা আন্দোলনের একজন সাহসী কর্মী ও নারায়ণগঞ্জের বিশিষ্ট সমাজসেবক। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে তিনি কারাবরণ করেন। ১৯৫৪ সালের নির্বাচনে নারায়ণগঞ্জে যুক্তফ্রন্টের বিজয়ী প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সাহিত্য ও রাজনীতির ক্ষেত্রেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। তাঁর রচিত একমাত্র রাজনৈতিক উপন্যাস ‘আবার সূর্য উঠবে’ পাঠকমহলে সমাদৃত হয়েছিল।

সামাজিক, শিক্ষামূলক ও ধর্মীয় প্রতিষ্ঠান গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের সভাপতি, নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি, আদর্শ মহিলা মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক এবং কিন্ডার কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

এ ছাড়া তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের প্রথম আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি আটা-ময়দা মিল মালিক সমিতি এবং ধান-চাল-কল মিলস মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এই ভাষাসৈনিক ২০০৩ সালের ১২ নভেম্বর ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা তাঁর দেশপ্রেম, ভাষা আন্দোলনে সাহসী ভূমিকা, সমাজসেবা এবং শিক্ষা বিস্তারে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মহান আল্লাহ তায়ালা মরহুম এম আবু বকর সিদ্দিকীকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..