রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ বন্দরে স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাতে মিলল পুরোনো ক্ষতের চিহ্ন – দেশজুড়ে সংবাদ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন- দেশজুড়ে সংবাদ বসতবাড়ি জমি পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে আইনগত ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ সাংবাদিকের কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি- দেশজুড়ে সংবাদ বন্দরে দুর্বার মেধা বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন- দেশজুড়ে সংবাদ বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের উদ্যোগে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- দেশজুড়ে সংবাদ বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন

নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৪৬২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, উপজেলায় বর্তমানে প্রধান সমস্যা মাদক। মাদক ব্যবসায়ী যদি আমার ভাইও হয় তাকে ছাড় নয়। মাদক নির্মুলে পুলিশকে সর্বাত্বক ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলার সকল কর্মকর্তাদের মত বিনিময়সভা ও সংবর্ধনা
প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় মুস্তাফিজুর রহমান ভূইযা দিপু আরো বলেন, আপনাদের ভালবাসা ও সহযোগীতায় জনগনের ভোটে আজ আমি সংসদ সদস্য হয়েছি। জনগন আমাকে ভোট দিয়েছে তাদের সেবার করার জন্য। এলাকার উন্নয়ন করার জন্য। এজন্য আপনাদের সহযোগীতা আমার একান্ত কাম্য। যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করে মৃত্যু বরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে যা করার দরকার সে ব্যবস্থা করবো। বিগত ১৭ বছর সরকারী প্রায় সব খাল দখল হযে গেছে। সেই খালগুলো অতিদ্রুত পুনরুদ্ধার করা হবে। সেই বিষয়টি দেখবো। আমি চাই আপনাদের সাথে নিয়ে রূপগঞ্জে উন্নয়নমূলক কাজগুলো করি। এজন্য সবাই আমাকে সহায়তা করবেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

তারিখঃ২৪.০২.২০২৬ইং
মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..