শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান- দেশজুড়ে সংবাদ লিবিয়া থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল HWPL ও BHDS মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা- দেশজুড়ে সংবাদ ক্যামেরার লেন্সে ৩৬ বছরের পথচলা—বিশ্ব ফটোগ্রাফি দিবসে মাহমুদ হাসান কচির শুভেচ্ছা- দেশজুড়ে সংবাদ সরকারি জায়গা দখলের অভিযোগের প্রতিবাদ যুবদল নেতা দিমানের, ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ- দেশজুড়ে সংবাদ বন্দরে ওসি জামাল উদ্দিনের কৌশলে অপরাধীদের তৎপরতায় লাগাম বন্দরে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ইসলামী জলসা- দেশজুড়ে সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন নাসিক ২৭নং ওয়ার্ড মুরাদপুরের বিএনপির নেতৃবৃন্দ

মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২১৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র উদ্যোগে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সচেতন অভিভাবক সম্মাননা, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা সম্মাননা এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সহকারী সম্পাদক হাজী মোহাম্মদ মুহসীন দেওয়ান। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও আদর্শ নাগরিক গঠনে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ ফয়সাল মো. সাগর-এর সভাপতিত্বে এবং হাফেজ ওয়ালীউল্লাহ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) ও সিনিয়র সহকারী সচিব মারিয়া হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিকের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. গোলাম নবী মুরাদ, বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন, লক্ষ্যারচর উত্তরপাড়া বাইতুল মা’মুর জামে মসজিদের সভাপতি মো. আশরাফ উদ্দিন সরকার, বিশিষ্ট সমাজসেবক মো. মনোয়ার হোসেন মন্টু, প্রাইম ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার জোনায়েদ আহমেদ, মদনগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন, অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা (BHDS) ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি শিউলী আক্তার এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোমিন ইসলাম।

অনুষ্ঠানে মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি সচেতন অভিভাবক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারী মাওলানা রবিউল ইসলাম উপস্থিত অতিথি, অভিভাবক, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “একটি আদর্শ সমাজ গঠনে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয় অপরিহার্য। শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। এতে দেশ, জাতি, মাদ্রাসার সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের সফল ও আলোকিত ভবিষ্যৎ কামনা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..