সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ইসলামী জলসা- দেশজুড়ে সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন নাসিক ২৭নং ওয়ার্ড মুরাদপুরের বিএনপির নেতৃবৃন্দ বন্দরে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার, ইয়াবাসহ অস্ত্র উদ্ধার-দেশজুড়ে সংবাদ বন্দরে বৈষম্যবিরোধী আন্দোলন ও সন্ত্রাসবিরোধী মামলায় দুইজনসহ গ্রেপ্তার ৬ – দেশজুড়ে সংবাদ বন্দরে পৃথক অভিযানে ধর্ষণ, হত্যা ও মাদক মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ অনিশ্চয়তার মুখে কদম রসুল সেতু রেলওয়ের জমি বুঝিয়ে না দিলে বন্ধ হতে পারে পাইলিং, ঝুঁকিতে বহুল প্রতীক্ষিত প্রকল্প আলীরটেককে আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় আব্দুল মজিদ প্রান্তিকের- দেশজুড়ে সংবাদ দূষণমুক্ত সবুজ নগরীর পথে নারায়ণগঞ্জ, রোপণ হবে ৫১ হাজার গাছ- শাখাওয়াত -নাসিক প্রশাসক নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি- দেশজুড়ে সংবাদ সেতুর নির্মাণ জটিলতা ও হোল্ডিং ট্যাক্সে বৈষম্য দূরীকরণের দাবিতে নাসিককে বউফো’র স্মারকলিপি

বন্দরে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ইসলামী জলসা- দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ১৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

বন্দরে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ইসলামী জলসা

কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের বন্দরে আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাদ মাগরিব বন্দরের কলাগাছিয়া বাজার এলাকায় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের কর্মী গ্রুপ ও স্বেচ্ছাসেবকদের উদ্যোগে এ জলসার আয়োজন করা হয়।

জলসায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কর্মী গ্রুপ ও স্বেচ্ছাসেবক ঢাকা বিভাগের কর্মী প্রধান মো. মেহেদী হাসান সোহেল।

এতে ওয়াজিনে কেরাম হিসেবে ইসলামী আলোচনা করেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম আলহাজ্ব মাওলানা হাফেজ হাসান সিরাজি, হযরত মাওলানা হোসাইন আহাম্মেদ সবুজ চাঁদপুরী, হযরত মাওলানা আল-আমিন জিহাদি, হযরত মাওলানা আবু তাহের নোমান জিহাদী ও হযরত মাওলানা সোহেল রানা।

আলোচনায় ইসলাম, ঈমান ও এহসানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় স্থানীয় সুন্নী মতাদর্শী ইমাম ও খতিবসহ বিভিন্ন পর্যায়ের অতিথি ও আয়োজকরা উপস্থিত ছিলেন।

জলসার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. রশিদ মিয়া, মো. আনোয়ার হোসেন, মো. মঞ্জু মিয়া, মো. নাসের মিয়া, মো. ফিরজ মিয়া, সেলিম মিয়া ও প্রবীণ জাকেরসহ আয়োজকরা।

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের কর্মী গ্রুপ ও স্বেচ্ছাসেবক, বন্দর থানার উদ্যোগে জলসার সার্বিক ব্যবস্থাপনা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..