বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে পৃথক অভিযানে ধর্ষণ, হত্যা ও মাদক মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ অনিশ্চয়তার মুখে কদম রসুল সেতু রেলওয়ের জমি বুঝিয়ে না দিলে বন্ধ হতে পারে পাইলিং, ঝুঁকিতে বহুল প্রতীক্ষিত প্রকল্প আলীরটেককে আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় আব্দুল মজিদ প্রান্তিকের- দেশজুড়ে সংবাদ দূষণমুক্ত সবুজ নগরীর পথে নারায়ণগঞ্জ, রোপণ হবে ৫১ হাজার গাছ- শাখাওয়াত -নাসিক প্রশাসক নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি- দেশজুড়ে সংবাদ সেতুর নির্মাণ জটিলতা ও হোল্ডিং ট্যাক্সে বৈষম্য দূরীকরণের দাবিতে নাসিককে বউফো’র স্মারকলিপি বন্দরে ১২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭- দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জে সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ বন্দরে ডালিম হত্যা: থানা পুলিশের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি হাবিব গ্রেপ্তার HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা- দেশজুড়ে সংবাদ

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি- দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৬২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। একই সঙ্গে আরও কয়েকটি জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছে। আদেশে বলা হয়েছে, অতিবিলম্বে এসব বদলি ও পদায়ন কার্যকর হবে।

গত বছরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। দায়িত্ব নেওয়ার প্রায় নয় মাসের মাথায় তাকে বদলি করা হলো।

প্রজ্ঞাপনে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার এবং সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে এবং খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

পুলিশে দীর্ঘ অভিজ্ঞতা

মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনের শুরুতে কক্সবাজার জেলা পুলিশের উখিয়া সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-তেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন এবং পুলিশের বিভিন্ন কার্যক্রমে তিনি নেতৃত্ব দিয়েছেন। নয় মাসের দায়িত্ব শেষে এবার তাকে হাইওয়ে পুলিশে বদলি করা হলো।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..