সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন নাসিক ২৭নং ওয়ার্ড মুরাদপুরের বিএনপির নেতৃবৃন্দ বন্দরে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার, ইয়াবাসহ অস্ত্র উদ্ধার-দেশজুড়ে সংবাদ বন্দরে বৈষম্যবিরোধী আন্দোলন ও সন্ত্রাসবিরোধী মামলায় দুইজনসহ গ্রেপ্তার ৬ – দেশজুড়ে সংবাদ বন্দরে পৃথক অভিযানে ধর্ষণ, হত্যা ও মাদক মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ অনিশ্চয়তার মুখে কদম রসুল সেতু রেলওয়ের জমি বুঝিয়ে না দিলে বন্ধ হতে পারে পাইলিং, ঝুঁকিতে বহুল প্রতীক্ষিত প্রকল্প আলীরটেককে আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় আব্দুল মজিদ প্রান্তিকের- দেশজুড়ে সংবাদ দূষণমুক্ত সবুজ নগরীর পথে নারায়ণগঞ্জ, রোপণ হবে ৫১ হাজার গাছ- শাখাওয়াত -নাসিক প্রশাসক নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি- দেশজুড়ে সংবাদ সেতুর নির্মাণ জটিলতা ও হোল্ডিং ট্যাক্সে বৈষম্য দূরীকরণের দাবিতে নাসিককে বউফো’র স্মারকলিপি বন্দরে ১২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭- দেশজুড়ে সংবাদ

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন নাসিক ২৭নং ওয়ার্ড মুরাদপুরের বিএনপির নেতৃবৃন্দ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন নাসিক ২৭নং ওয়ার্ড মুরাদপুরের বিএনপির নেতৃবৃন্দ

​বন্দর প্রতিনিধি :- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক ২৭নং ওয়ার্ড মুরাদপুর এলাকায় জুয়ার আসর সংক্রান্ত প্রচারিত ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অত্র এলাকার স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সম্প্রতি একটি ভুঁইফোড় অনলাইন সংবাদ মাধ্যম ‘চ্যানেল মেট্রো’-তে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর এলাকায় “প্রকাশ্যে জুয়ার আসর” এবং “স্থানীয় বিএনপি নেতাদের ছত্রচ্ছায়ায় জুয়া পরিচালনা” শীর্ষক একটি ভিডিও প্রতিবেদন করেন। প্রকাশিত সংবাদটিতে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা মাত্র।


প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, মদনপুর আল বারাকা হাসপাতালের সামনের গলিতে প্রকাশ্য জুয়ার আসর বসে এবং সেখানে বিএনপি নেতৃবৃন্দ বা তাদের পরিচয় ব্যবহার করে জুয়া পরিচালনা করা হচ্ছে। এ দাবি সম্পূর্ণ সত্যের অপলাপ। উক্ত এলাকায় এ ধরনের কোনো অনৈতিক বা অবৈধ কর্মকাণ্ডের সাথে বিএনপির কোনো নেতাকর্মী বা সমর্থক দূরতমভাবেও সম্পৃক্ত নন।

একটি মহল ব্যক্তিগত ও রাজনৈতিক হিংসাবশত বিএনপি ও এর স্থানীয় নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে ভুয়া অনলাইনে সংবাদ ভুল তথ্য সরবরাহ করেছে। কোনরূপ নিরপেক্ষ তথ্য যাচাই-বাছাই না করেই এ ধরনের গুরুতর অভিযোগ সম্বলিত সংবাদ প্রচার অত্যন্ত দুঃখজনক। অত্র এলাকার বিএনপি নেতৃবৃন্দ জানান আমরা যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড, জুয়া, মাদক বা আইনশৃঙ্খলা পরিপন্থী কাজের তীব্র নিন্দা জানাই এবং এলাকায় সুস্থ-সুন্দর পরিবেশ বজায় রাখতে সর্বদা সোচ্চার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের আহ্বান, উক্ত বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। উক্ত প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..