রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের উদ্যোগে জিয়াউদ্দিন ভূঁইয়া ও মাসুদ পারভেজের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান- দেশজুড়ে সংবাদ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান- দেশজুড়ে সংবাদ বন্দর কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া চাইলেন ডাঃ অসীম ৩০ বছর ৯ মাসের কর্মজীবনের ইতি, অশ্রুসিক্ত বিদায় হাজী ইব্রাহিম আলমচান স্কুলের শিক্ষক মিজানুর রহমানকে ঢাকায় এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম সংশ্লিষ্টদের সম্মানে নৈশভোজ-দেশজুড়ে সংবাদ নাগরিক অধিকার ফোরামের সাথে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের মতবিনিময়।অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন এসপি। নতুন প্রত্যয়ে যাত্রা শুরু ‘হ্যালো নারায়ণগঞ্জ’ অনলাইন নিউজ পোর্টালের-দেশজুড়ে সংবাদ খন্দকার লুৎফর রহমান স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল-দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি রায়হান কবির – দেশজুড়ে সংবাদ

বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের

অনলাইন ডেস্ক / ৪৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নামকরণের প্রস্তাব দিয়েছে তারা।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে ইসলামী আন্দোলনের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত হয়ে এ প্রস্তাবনা জমা দেয়। জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান আলী রীয়াজ তাদের প্রস্তাব গ্রহণ করেন।

লিখিত মতামতে দলটির পক্ষ থেকে বলা হয়, ‘রাষ্ট্রের নামের মধ্যে যেন জনগণের কল্যাণ নিশ্চিত করার দর্শন প্রতিফলিত হয়, সে জন্য ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ নামটি প্রস্তাব করছি আমরা।’

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন. শুদ্ধাচার, জবাবদিহিতা, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ চারটি প্রস্তাবনা জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুর্নীতি-দুঃশাসন রোধে শরিয়া আইন তৈরি করতে হবে। শরিয়া আইন নিয়ে বিএনপি একমত প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

প্রতিনিধিদলে আশরাফ আলী আকন ছাড়া আরও ছিলেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..