বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম 🕊️ “কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয়, এটা হৃদয়ের অনুভব। আপনাদের সমর্থন , ভালোবাসা , দোয়া দিয়ে আমাকে জয়ী করার জন‍্য যে অবদান রেখেছেন, তার জন্য অন্তর থেকে ধন্যবাদ।” এডভোকেট আবুল কালাম

আতশবাজি ও ফানুস না উড়ানোর আহ্বান

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২১৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

জননিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার স্বার্থে আজ রাতে আতশবাজি ও ফানুস না উড়ানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে অর্গানাইজেশন অফ পিস অ্যাসোসিয়েটরস (ও.পি.এ)। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় সংগঠনটির প্রচার ও গণসংযোগ বিভাগ প্রধান সোহাদ হোসেন প্রান্ত ও.পি.এ’র পক্ষ থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, নতুন বছর উদযাপন উপলক্ষে আতশবাজি ও ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ডের ঝুঁকি বৃদ্ধি পায়, পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয় এবং শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষসহ পাখি ও অন্যান্য প্রাণীকুল ক্ষতির সম্মুখীন হয়। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় এসব কার্যক্রম ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উৎসব উদযাপন করাই সভ্য সমাজের পরিচয়। দায়িত্বশীল নাগরিক হিসেবে সবাইকে সচেতন আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আনন্দ যেন কোনোভাবেই কারও জান-মাল ও পরিবেশের জন্য বিপদের কারণ না হয়।

বিবৃতির শেষে জানানো হয়, অর্গানাইজেশন অফ পিস অ্যাসোসিয়েটরস (ও.পি.এ) বিশ্বাস করে- সম্মিলিত সচেতনতা ও দায়িত্ববোধের মাধ্যমেই একটি নিরাপদ, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..