রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের উদ্যোগে জিয়াউদ্দিন ভূঁইয়া ও মাসুদ পারভেজের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান- দেশজুড়ে সংবাদ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান- দেশজুড়ে সংবাদ বন্দর কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া চাইলেন ডাঃ অসীম ৩০ বছর ৯ মাসের কর্মজীবনের ইতি, অশ্রুসিক্ত বিদায় হাজী ইব্রাহিম আলমচান স্কুলের শিক্ষক মিজানুর রহমানকে ঢাকায় এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম সংশ্লিষ্টদের সম্মানে নৈশভোজ-দেশজুড়ে সংবাদ নাগরিক অধিকার ফোরামের সাথে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের মতবিনিময়।অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন এসপি। নতুন প্রত্যয়ে যাত্রা শুরু ‘হ্যালো নারায়ণগঞ্জ’ অনলাইন নিউজ পোর্টালের-দেশজুড়ে সংবাদ খন্দকার লুৎফর রহমান স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল-দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি রায়হান কবির – দেশজুড়ে সংবাদ

ঋতুপর্ণার মায়ের রোগমুক্তির প্রার্থনা করছি: রিজভী

নিউজ ডেস্ক / ১২৬২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসায় পাশে দাঁড়াল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার সকালে বৃষ্টি উপেক্ষা করে কর্দমাক্ত ও জলাবদ্ধ পথে হেঁটে ছড়া মাড়িয়ে ঋতুপর্ণার মায়ের শারীরিক ও স্বাস্থ্যের খোঁজ নিতে তাদের রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম মগাইছড়ি গ্রামের বাড়িতে গেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মা অসুস্থ। এ খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত ঋতুপর্ণা চাকমার মায়ের সঙ্গে দেখা করার নির্দেশনা দেন। নির্দেশনা পেয়ে মগাইছড়ি গ্রামে তার বাড়িতে আসি। ঋতুপর্ণার মায়ের সঙ্গে দেখা করে তার রোগমুক্তির প্রার্থনা করেছি। তাকে তারেক রহমানের সহযোগিতা পৌঁছে দিয়েছি।

তিনি আরও বলেন, মগাইছড়ি গ্রামে যাতায়াতে সড়ক নির্মাণ নিয়ে গত ১৭ বছর ধরে উন্নয়নের যে বুলি উড়ানো হয়েছে, আজকে আমরা এখানে এসে দেখতে পেলাম তার বাস্তব প্রমাণ কিছুই নেই। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবিও তুলে ধরেন তিনি।

এ সময় দলটির পক্ষে ঋতুপর্ণার মা বসুপতি চাকমার যাবতীয় চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়ে তার (ঋতুপর্ণার মা) ও পরিবারের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভ কামনা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি।

ঋতুপর্ণার মা বসুপতি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন।

রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলটিতে ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

এছাড়া রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে ১ লাখ টাকা এবং জেলা বিএনপি থেকে ১ লাখ টাকার অনুদান বসুপতির হাতে তুলে দেন রুহুল কবির রিজভীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলটির সদস্যরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..