বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া চাইলেন ডাঃ অসীম ৩০ বছর ৯ মাসের কর্মজীবনের ইতি, অশ্রুসিক্ত বিদায় হাজী ইব্রাহিম আলমচান স্কুলের শিক্ষক মিজানুর রহমানকে ঢাকায় এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম সংশ্লিষ্টদের সম্মানে নৈশভোজ-দেশজুড়ে সংবাদ নাগরিক অধিকার ফোরামের সাথে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের মতবিনিময়।অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন এসপি। নতুন প্রত্যয়ে যাত্রা শুরু ‘হ্যালো নারায়ণগঞ্জ’ অনলাইন নিউজ পোর্টালের-দেশজুড়ে সংবাদ খন্দকার লুৎফর রহমান স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল-দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি রায়হান কবির – দেশজুড়ে সংবাদ পেশাদারিত্ব ও জনসেবায় অবদানের স্বীকৃতি পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান মাদক ও বাল্যবিবাহকে না বলুন—ইন্সপেক্টর নুরুল ইসলাম BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ডেমরা থানা কমিটির নেতৃত্বে সানা উল্যাহ- দেশজুড়ে সংবাদ

চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৭৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

না’গঞ্জ- ৫ আসনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচনে নির্বাচিত হওয়ায় আলহাজ্ব এডভোকেট আবুল কালামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম।

নিজস্ব প্রতিবেদক:
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ৫ (সদর বন্দর) আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব এডভোকেট আবুল কালাম সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে উষ্ণ শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম।

ফলাফল ঘোষণার পর এক অভিনন্দন বার্তায় তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং এই বিজয়কে ‘গণতন্ত্র ও সাধারণ মানুষের বিজয়’ হিসেবে অভিহিত করেন।

শুভেচ্ছা বার্তায় সংগঠনের পক্ষে সভাপতি এডভোকেট মতিউর রহমান মতিন বলেন, “আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের।সদর ও বন্দরের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের ভালোবাসার প্রতিদান দিয়েছেন। আলহাজ্ব আবুল কালাম ভাই কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এই জনপদের মাটি ও মানুষের অকৃত্রিম বন্ধু। ধানের শীষের এই বিপুল বিজয় প্রমাণ করে, জনগণ উন্নয়ন, শান্তি এবং ন্যায়ের পক্ষে রায় দিয়েছে। এই বিজয় দীর্ঘ সংগ্রামের ফসল, এই বিজয় নারায়ণগঞ্জ ৫ আসনের সদর- বন্দরের জনগনের বিজয়।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম সাহেব নারায়ণগঞ্জ ৫ আসনের জনগনের কল্যাণে নিজ আসনের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন।

বিবৃতিতে তিনি এডভোকেট আলহাজ্ব আবুল কালামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..