বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও বাল্যবিবাহকে না বলুন—ইন্সপেক্টর নুরুল ইসলাম BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ডেমরা থানা কমিটির নেতৃত্বে সানা উল্যাহ- দেশজুড়ে সংবাদ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতায় দোয়া কামনা শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দ্রুত আরোগ্য কামনা স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প সোনারগাঁয়ে বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান- দেশজুড়ে সংবাদ লিবিয়া থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল HWPL ও BHDS মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা- দেশজুড়ে সংবাদ ক্যামেরার লেন্সে ৩৬ বছরের পথচলা—বিশ্ব ফটোগ্রাফি দিবসে মাহমুদ হাসান কচির শুভেচ্ছা- দেশজুড়ে সংবাদ

আলীরটেককে মডেল ইউনিয়নে রূপান্তরই আমার লক্ষ্য: চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রান্তিক- দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৩০৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

আলীরটেককে মডেল ইউনিয়নে রূপান্তরই আমার লক্ষ্য: চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রান্তিক

স্টাফ রিপোর্টার

আসন্ন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো. আব্দুল মজিদ প্রান্তিক। তিনি বলেছেন, নির্বাচিত হলে অবহেলিত আলীরটেক ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে পরিণত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আব্দুল মজিদ প্রান্তিক বলেন, ডিক্রীরচর খেয়াঘাট দিয়ে সাধারণ মানুষের ২৪ ঘণ্টা স্বল্প খরচে যাতায়াত নিশ্চিত করতে তিনি উদ্যোগ নেবেন। তাঁর দাবি, জনগণের স্বার্থ উপেক্ষা করে খেয়াঘাট ইজারা ও পুনঃইজারার মাধ্যমে কিছু ব্যক্তি যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

তিনি বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ উন্নয়ন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সচেষ্ট থাকবেন।

নিজের রাজনৈতিক জীবনের বিষয়ে আব্দুল মজিদ প্রান্তিক বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন লেখালেখির কারণে হামলা, মামলা ও নানা ধরনের হুমকির মুখোমুখি হয়েছেন বলেও দাবি করেন তিনি। এছাড়া প্রবাসে অবস্থানকালে আফ্রিকা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নির্বাচিত হলে মাদকবিরোধী কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বর্ষা মৌসুমে ডিক্রীরচর ঘাটের ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং এলাকার গ্রহণযোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করে সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনারও অঙ্গীকার করেন তিনি।

আব্দুল মজিদ প্রান্তিক বলেন, “আমি বিশ্বাস করি, আলীরটেক ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ দেবেন। আমি সবসময় এলাকার মানুষের কল্যাণ, উন্নয়ন ও সুখ-সমৃদ্ধির জন্য কাজ করতে চাই।”

তিনি আলীরটেক ইউনিয়নের সকল ভোটারের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন এবং এলাকার সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..