সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান- দেশজুড়ে সংবাদ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান- দেশজুড়ে সংবাদ বন্দর কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া চাইলেন ডাঃ অসীম ৩০ বছর ৯ মাসের কর্মজীবনের ইতি, অশ্রুসিক্ত বিদায় হাজী ইব্রাহিম আলমচান স্কুলের শিক্ষক মিজানুর রহমানকে ঢাকায় এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম সংশ্লিষ্টদের সম্মানে নৈশভোজ-দেশজুড়ে সংবাদ নাগরিক অধিকার ফোরামের সাথে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের মতবিনিময়।অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন এসপি। নতুন প্রত্যয়ে যাত্রা শুরু ‘হ্যালো নারায়ণগঞ্জ’ অনলাইন নিউজ পোর্টালের-দেশজুড়ে সংবাদ খন্দকার লুৎফর রহমান স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল-দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি রায়হান কবির – দেশজুড়ে সংবাদ পেশাদারিত্ব ও জনসেবায় অবদানের স্বীকৃতি পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান

নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান- দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এইচডব্লিউপিএল (HWPL) ও বিএইচডিএস (BHDS) অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে গত ১০ অক্টোবর (শনিবার) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বাগে জান্নাত মসজিদসংলগ্ন আঙ্গুরা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. জেবউননেচ্ছা।

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. জেবউননেচ্ছা বলেন, “শিক্ষকরাই হচ্ছেন জাতির মেরুদণ্ড। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সম্মান এখনো আমাকে আপ্লুত করে।”

নারায়ণগঞ্জের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ সম্প্রীতির এক অনন্য জেলা। শীতলক্ষ্যার তীরে গড়ে ওঠা এই প্রাচ্যের ডান্ডিতে চার ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছেন। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সমাজকে এগিয়ে নিতে এবং শিক্ষকদের সম্মান রক্ষায় আমাদের আজীবন কাজ করে যেতে হবে।”

প্রধান অতিথি কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা বলেন, “নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করে আমি সত্যিই গর্বিত। মানবসেবা ও সমাজ উন্নয়নে এইচডব্লিউপিএল এবং বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার বহুমুখী উদ্যোগ প্রশংসনীয়। একজন সরকারি কর্মকর্তা হওয়ার চেয়ে শিক্ষক পরিচয়ে নিজেকে বেশি সম্মানিত মনে করি। তরুণদের নিয়ে এই সংগঠনের মানবিক কার্যক্রম বিশ্বদরবারে সুনাম ছড়িয়ে দেবে বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসনা হেনা সুইটি, ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. পারভিন আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি ডা. হোসাইন মোহাম্মদ আল আমিন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মো. জাহাঙ্গীর আলম প্রধান, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক সামিরা সিদ্দিকী, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছায়ানুর তালুকদার, ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক হাসিনা আক্তার কাজল, হিলফুল ফুযুল শান্তি সংঘের সভাপতি মাহতাব হোসেন, কাজী শফিউল আলম কালাম, আফছার আহমেদ, কবি মুহাম্মদ মিজানুর রহমান সেলিম, নীলা আহমেদ নিশি, ফয়সাল আজম অপু এবং সকাল নারায়ণগঞ্জ ডটকমের সিনিয়র ফটোসাংবাদিক জামাল তালুকদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সাধারণ সম্পাদক আকলিমা আক্তার রুমা, নাজমা আক্তার কলি, তাসলিমা আক্তার, বন্দর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কবির হোসেন, শিক্ষক ফখরুদ্দিন, শিক্ষক মো. সানা উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী শিক্ষকদের হাতে সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন অতিথিরা। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষা, মানবসেবা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..