এড. আবুল কালাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ডে গণসংযোগ ও ভোট প্রার্থনা
বন্দর প্রতিনিধি: ২৩ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টা থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ডে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন।
এরআগে এডভোকেট আবুল কালাম ১৯ নং ওয়ার্ড এলাকায় পৌঁছলে ১৯ নং ওয়ার্ডের সকল নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। রাস্তার বিভিন্ন প্রান্তে প্রান্তে দাঁড়িয়ে থাকা শিশু কিশোররা ফুলের পাপড়ী দিয়ে আনন্দ ও শুভেচ্ছা বার্তা জানান। নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ মিছিল সহকারে ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক গুলো ঘুরে ঘুরে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক আবু আল ইউসুফ খান টিপু, আবুল কাওসার আশা, এটিএম কামাল, জসিম উদ্দিন খান, আমান উদ্দিন আমান, নূর মোহাম্মদ পনেছ, বন্দর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহেন শাহ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, ফারুক চৌধুরী, এড. মতিউর রহমান মতিন, মোস্তাকুর রহমান মোস্তাক, আলী নওশাদ আনোয়ার তুষার, আল মামুন, আহম্মদ আলী, মেজবাহ উদ্দিন স্বপন, ১৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, আব্দুস সামাদ, জাহাঙ্গীর আলম পল্লু, বাচ্চু মোল্লা, আক্তার হোসেন, আবু সাঈদ, সেলিম মিয়া, হাজী মোশাররফ হোসেন, আলমগীর হোসেন, মহিবুর, আব্দুর রব, জোবায়ের চৌধুরী, গাজী সোহেল, ইসমাইল খান, ইকবাল হোসেন, আকবর হোসেন, শামীম আহমেদ সাগর, এহসান উদ্দিন সাগর, আনোয়ার হোসেন আনার, মাসুদ, আক্তার হোসেন ভান্ডারী, সুমন মেহেদী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
আপনার মন্তব্য প্রদান করুন...