রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন নির্বাচিত বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির উপদেষ্টা হলেন দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সহ সম্পাদক মুহসীন দেওয়ান নারায়ণগঞ্জে সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত – দেশজুড়ে সংবাদ দৈনিক প্রতিদিন সকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লতিফ রানা ডেঙ্গুতে আক্রান্ত, পরিবারের দোয়া কামনা সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের তাইহান সোয়াদের স্বর্ণ ও দুই ব্রোঞ্জ পদক অর্জন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের উদ্যোগে জিয়াউদ্দিন ভূঁইয়া ও মাসুদ পারভেজের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান- দেশজুড়ে সংবাদ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান- দেশজুড়ে সংবাদ বন্দর কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া চাইলেন ডাঃ অসীম ৩০ বছর ৯ মাসের কর্মজীবনের ইতি, অশ্রুসিক্ত বিদায় হাজী ইব্রাহিম আলমচান স্কুলের শিক্ষক মিজানুর রহমানকে

পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার জমকালো উদ্বোধন।

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৮২৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার জমকালো উদ্বোধন।

প্রেসবিজ্ঞাপ্তিঃ
আজ ১ফেব্রুয়ারী ২০২৬ খ্রি সকাল ১০ টায় ঈদগাঁও উপজেলাধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বর্ণিল সাজে সজ্জিত মাঠে বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন হলো ৩দিন ব্যাপী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সভাপতি জনাব ইঞ্জিনিয়ার সুজাউল আলম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যশেষে পায়রা উড়িয়ে তিনি প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে “অগ্নিবীণা,কিশলয়, বনফুল ও রূপসীবাংলা” নামে বিভক্ত চারটি হাউস পরিদর্শন ও উদ্বোধন এবং বিচারকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এসএমসি সদস্য মাহমুদুল হক মেম্বার, সাবেক এসএমসি সদস্য আকতার উদ্দীন,জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির কক্সবাজার প্রতিনিধি ওসমান গনি (ইলি) অভিভাবক ওসমান আলী,অভিভাবক মোঃ শাহজাহান, এমইউপি সালাহ উদ্দীন ও মহিলা এমইউপি সাবেয়া আক্তার, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দীন সবুজসহ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..