বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও বাল্যবিবাহকে না বলুন—ইন্সপেক্টর নুরুল ইসলাম BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ডেমরা থানা কমিটির নেতৃত্বে সানা উল্যাহ- দেশজুড়ে সংবাদ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতায় দোয়া কামনা শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দ্রুত আরোগ্য কামনা স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প সোনারগাঁয়ে বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান- দেশজুড়ে সংবাদ লিবিয়া থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল HWPL ও BHDS মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা- দেশজুড়ে সংবাদ ক্যামেরার লেন্সে ৩৬ বছরের পথচলা—বিশ্ব ফটোগ্রাফি দিবসে মাহমুদ হাসান কচির শুভেচ্ছা- দেশজুড়ে সংবাদ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সুলতান বিন আরেফিন বন্দর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৮৬১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সুলতান বিন আরেফিন বন্দর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত

জেলার বন্দর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের স্কুল শাখার গণিত বিষয়ক সহকারী শিক্ষক সুলতান বিন আরেফিন (সুমন স্যার)। সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার উপজেলা পর্যায়ে সার্বিক বিষয়াদি পর্যালোচনা করে তাকে শ্রেষ্ঠ শিক্ষক সহকারি হিসেবে বিবেচিত করা হয়। প্রসঙ্গতঃ সুলতান বিন আরেফিন গণিত বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতক সম্মানসহ মাষ্টার্স ডিগ্নি অর্জন করেন। তিনি সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের স্কুল শাখায় প্রায় ২৫ বছর যাবৎ সহকারি (গণিত) শিক্ষক হিসেবে। শিক্ষাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। উপজেলা পর্যায়ে স্কুল শাখায় শিক্ষাক্ষেত্রে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে নিজ দক্ষতার স্বাক্ষর রাখেন। তার এই সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। তিনি শিক্ষা মন্ত্রালয়, উপজেলা প্রশাসন ও সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..