বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় সাংবাদিকদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মতবিনিময় “জয় পরাজয় আল্লাহর হাতে,রোজার আগে ঘরে ঘরে গ্যাস পোঁছে দিব”- আবুল কাউছার আশা দেওয়াল ঘড়ি মার্কায় ভোট চেয়ে নন্দিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের সাথে উঠান বৈঠক নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণকারী জিয়া অস্ত্র সহ গ্রেফতার রূপগঞ্জের বাঘবেড় আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ॥ সাংস্কৃতিক অনুষ্ঠান পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার জমকালো উদ্বোধন। দীর্ঘ ২যুগ পর ইমামকে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায় তাহিরপুরে ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুলের পক্ষে বিএনপির মিছিল জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সুলতান বিন আরেফিন বন্দর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত বাকেরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ১২৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি: মদনগঞ্জ শান্তিনগর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সাবেক ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শান্তিনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ১৭ জানুয়ারি শনিবার বিকাল ৫ টায় শান্তিনগর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী কফিল উদ্দিন’র সভাপতিত্বে কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ৩ বারের সাবেক সফল সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম।
যুবদল নেতা আলী নওশাদ আনোয়ার তুষার’র পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আমান উদ্দিন আমান, সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, কাউন্সিলর সুলতান আহমেদ, কাউন্সিলর গোলাম নবী মুরাদ, এড. মাহমুদা আক্তার (সাবেক ভাইস চেয়ারম্যান), মেজবাহ উদ্দিন স্বপন, মো. সেলিম মিয়া, আসরাফ উদ্দিন, ফারুক চৌধুরী, আল মামুন।
আরো উপস্থিত ছিলেন, মো. মোশারফ হোসেন, মহিউদ্দিন মৃধা, জসীমউদ্দীন, আলিম মিয়া, আক্তার হোসেন, আনোয়ার হোসেন, শাহ আলম, মাসুদ, আব্দুস সামাদ, জাহাঙ্গীর আলম পল্লু, শুক্কুর, মন্টু মিয়া, মিজানুর রহমান (লুক্কা), আতাউর রহমান, ওয়াজি উল্লাহ, আব্দুল হাই, জামান, শরীফ হোসেন, আল আমিন, রিয়াজুল, শাহ জামাল, রিপন, কবির, সাব্বির, শহিদুল, নান্নু মিয়া, আসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সুস্থ থেকে দেশের হাল ধরে সুশৃংখলভাবে দেশকে পরিচালনা করতে পারেন এবং তার কল্যাণ কামনা করে দোয়া করেন মাওলানা মাসুদুর রহমান ও আমজাদ হোসেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..