দেওয়াল ঘড়ি মার্কায় ভোট চেয়ে নন্দিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের সাথে উঠান বৈঠক
নারায়ণগঞ্জ (সদর প্রতিনিধি) : নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত ও জামায়াত-এনসিপি সহ ১০ সমর্থিত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুনের পক্ষে শহরের নন্দিপাড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের সাথে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার সন্ধায় নন্দিপাড়া ভুমি অফিসের পাশের মাঠে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত সিরাজুল মামুন উপস্থিত জনতার বিভিন্ন প্রত্যাশার কথা শুনেন।
এতে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুন, খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জামায়াতের নারায়ণগঞ্জ সদর থানা পূর্ব সহ-সভাপতি আব্দুর রউফ, ১৪ নং ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান, সেক্রেটারি ইদ্রিস আলী সহ ১০ দল সহ স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য প্রদান করুন...