বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ডেমরা থানা কমিটির নেতৃত্বে সানা উল্যাহ- দেশজুড়ে সংবাদ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতায় দোয়া কামনা শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দ্রুত আরোগ্য কামনা স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প সোনারগাঁয়ে বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান- দেশজুড়ে সংবাদ লিবিয়া থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল HWPL ও BHDS মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা- দেশজুড়ে সংবাদ ক্যামেরার লেন্সে ৩৬ বছরের পথচলা—বিশ্ব ফটোগ্রাফি দিবসে মাহমুদ হাসান কচির শুভেচ্ছা- দেশজুড়ে সংবাদ সরকারি জায়গা দখলের অভিযোগের প্রতিবাদ যুবদল নেতা দিমানের, ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ- দেশজুড়ে সংবাদ

দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৭০০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

দেশে ও প্রবাসে সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে আহবায়ক কমিটি শুভ নববর্ষ ১৪৩৩!

পহেলা বৈশাখের এই শুভ ও আনন্দময় প্রভাতে দেশে প্রবাসের সবাইকে বাংলা নুতন বছর ১৪৩৩ এর আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়েছেন বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে পক্ষ থেকে নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক ও প্রতিষ্ঠাতা মুহসীন দেওয়ান যুগ্ন আহবায়ক ও সদ্য বিদায়ী সভাপতি এডভোকেট মতিউর রহমান মতিন ও আহবায়ক কমিটির সদস্য জিয়া উদ্দীন ভূইয়া । শুভেচ্ছা বার্তায় নতুন বছরের প্রথম সূর্যের আলো যেন আলোকিত করে আপনার জীবন, মুছে দেয় অতীতের সকল গ্লানি, দুঃখ ও ব্যর্থতা, আর বয়ে আনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সাফল্যের অবারিত সম্ভাবনা কামনা করেন।

বাংলার চিরায়ত ঐতিহ্য—মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ, বৈশাখী মেলা ও লাল-সাদা রঙের আবহ—আমাদের হৃদয়ে জাগিয়ে তোলে নতুন আশার আলো ও বাঙালিয়ানার গর্ব। এই নতুন বছরে আমাদের সকলের জীবন হোক সততা, মানবতা, সৌহার্দ্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তে ভরপুর।

আসুন, পুরোনো বছরের সব হতাশা ভুলে নতুন স্বপ্নে উজ্জীবিত হই। নতুন বছরে আমরা গড়ে তুলি সুন্দর, শান্তিময় ও সমৃদ্ধ একটি সমাজ এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাই আমাদের প্রিয় দেশ ও সংস্কৃতিকে।

নতুন বছর আপনার জীবনে বয়ে আনুক— সুস্বাস্থ্য, সাফল্য, সমৃদ্ধি ও অফুরন্ত আনন্দ।

শুভ হোক পহেলা বৈশাখ ১৪৩৩।
শুভ নববর্ষ!

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..