সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান- দেশজুড়ে সংবাদ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান- দেশজুড়ে সংবাদ বন্দর কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া চাইলেন ডাঃ অসীম ৩০ বছর ৯ মাসের কর্মজীবনের ইতি, অশ্রুসিক্ত বিদায় হাজী ইব্রাহিম আলমচান স্কুলের শিক্ষক মিজানুর রহমানকে ঢাকায় এআইএনইউ হাসপাতালের উদ্যোগে মেডিক্যাল ট্যুরিজম সংশ্লিষ্টদের সম্মানে নৈশভোজ-দেশজুড়ে সংবাদ নাগরিক অধিকার ফোরামের সাথে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের মতবিনিময়।অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন এসপি। নতুন প্রত্যয়ে যাত্রা শুরু ‘হ্যালো নারায়ণগঞ্জ’ অনলাইন নিউজ পোর্টালের-দেশজুড়ে সংবাদ খন্দকার লুৎফর রহমান স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল-দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি রায়হান কবির – দেশজুড়ে সংবাদ পেশাদারিত্ব ও জনসেবায় অবদানের স্বীকৃতি পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান

মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:
বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের প্রতিষ্ঠাতা হাজী মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২১ আগস্ট) সংগঠনের সদস্য মো. আব্বাস উদ্দিনের বাসভবনে এক ঘরোয়া পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব আলমগীর আজাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান মতিন, সিনিয়র সহ-সভাপতি জিয়াউদ্দিন ভূঁইয়া, পারভেজ আলম, আলহাজ্ব আলমগীর হোসেন এমএসসি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান স্বপন, শহিদুজ্জামান শাহীন, রোটারিয়ান ফিরোজ আল মুজাহিদ দুলাল, জসিমউদ্দীন, কামাল উদ্দিন, বিল্লাল দেওয়ান, জামাল উদ্দিন, আলহাজ্ব আজিবুর রহমান, মো. শাহ আলম, মাকসুদ হোসেন রলি এবং মাওলানা মাহফুজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা হাজী মুহসীন দেওয়ান এবং সদস্য আব্বাস উদ্দিন ও রবি মিয়াজিসহ অসুস্থ সকল সদস্যের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ সময় বক্তারা বলেন, বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি হিসেবে হাজী মুহসীন দেওয়ানের নির্বাচিত হওয়া সংগঠনের জন্য গৌরবের বিষয়। তার নেতৃত্বে বন্দর থানা প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, জনকল্যাণ এবং এলাকার মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের পক্ষ থেকে বন্দর থানা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাজী মুহসীন দেওয়ানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানানো হয়।

অপরদিকে, বন্দর থানা প্রেসক্লাবের পক্ষ থেকেও বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।

দোয়া ও আলোচনা শেষে মো. আব্বাস উদ্দিনের আয়োজনে নৈশভোজে অংশ নেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যরা। শেষে সভাপতি আলহাজ্ব আলমগীর আজাদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..