বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও বাল্যবিবাহকে না বলুন—ইন্সপেক্টর নুরুল ইসলাম BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ডেমরা থানা কমিটির নেতৃত্বে সানা উল্যাহ- দেশজুড়ে সংবাদ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতায় দোয়া কামনা শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দ্রুত আরোগ্য কামনা স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প সোনারগাঁয়ে বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান- দেশজুড়ে সংবাদ লিবিয়া থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল HWPL ও BHDS মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা- দেশজুড়ে সংবাদ ক্যামেরার লেন্সে ৩৬ বছরের পথচলা—বিশ্ব ফটোগ্রাফি দিবসে মাহমুদ হাসান কচির শুভেচ্ছা- দেশজুড়ে সংবাদ

নারায়ণগঞ্জে সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ১৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

নারায়ণগঞ্জে সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে নতুন সংগঠন ‘সোনারগাঁও সাহিত্য কুটির’-এর অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও সংগঠকদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এ অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি মো. নজরুল ইসলাম তামীজি। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি মাসুদ রানা সবুজ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার শারমিন জাহান। তিনি বলেন, সাহিত্য ও সংস্কৃতি একটি সমাজের চিন্তা, চেতনা ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করে। নতুন প্রজন্মকে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সৃজনশীল ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের সংগঠন নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করলে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন আরও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রুদ্রবাতা-এর সম্পাদক সাহালম তালুকদার, কবি ও চিকিৎসক ডা. বশির আহমেদ তুষার, কবি ও সুরকার এস এ শামীম, কবি ও সংগঠক বাপ্পি সাহা, কবি ও সাংবাদিক রনজীৎ মোদক, কবি ও কলামিস্ট মো. মামুন শেখ, ছড়াকার, শিক্ষক ও চিকিৎসক নজরুল ইসলাম শান্ত প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও সাহিত্য কুটিরের প্রতিষ্ঠাতা ও ‘সত্যের পাতা’র সম্পাদক শুভেচ্ছান্তে ফরিদা ইয়াছমীন সুমনাসহ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

এ সময় সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার মিতু মোর্শেদ, সাংবাদিক ও শিল্পী কুমকুম, সাংবাদিক ইমদাদুল হক মিলন, কবি সোহেল, মো. অপু, অভিনেতা মাসুম, মোখলেছুর রহমান তোতা, কণ্ঠশিল্পী মাবিয়া রহমানসহ শিল্পী ও সাহিত্য অঙ্গনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্য মানুষের মননশীলতা ও মানবিক চেতনাকে বিকশিত করে। সমাজের অসংগতি, মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও জীবনবোধ সাহিত্যের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা সম্ভব। তাই সাহিত্যচর্চার পাশাপাশি নতুন প্রজন্মকে বই পড়া, কবিতা, ছড়া, গান ও সংস্কৃতিচর্চায় উৎসাহিত করা প্রয়োজন।

তারা আরও বলেন, ‘সোনারগাঁও সাহিত্য কুটির’ সাহিত্য ও সংস্কৃতির একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে—এমন প্রত্যাশা সবার। সংগঠনটি নিয়মিত সাহিত্য আড্ডা, কবিতা পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনার আয়োজনের মাধ্যমে নারায়ণগঞ্জের সাহিত্য-সংস্কৃতিকে আরও গতিশীল করবে।

আলোচনা পর্ব শেষে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখা বিভিন্ন ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি কবিতা পাঠ, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

সাহিত্যিক, কবি, শিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..