মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম 🕊️ “কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয়, এটা হৃদয়ের অনুভব। আপনাদের সমর্থন , ভালোবাসা , দোয়া দিয়ে আমাকে জয়ী করার জন‍্য যে অবদান রেখেছেন, তার জন্য অন্তর থেকে ধন্যবাদ।” এডভোকেট আবুল কালাম কামরুলের ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহবান জানালেন,বিএনপি নেতা” আলহাজ্ব মো.খসরুল আলম। আপনারা আমাকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবো: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কলাগাছিয়ার উন্নয়নে কালাম সাহেবের কোন বিকল্প নেই- দেলোয়ার প্রধান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কালাম ভাইকে ভোট দিয়ে জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণের প্রতিনিধিত্ব করতে পাঠাবেন-বেনজির আহমেদ টিটু নারায়ণগঞ্জ ৫ (সদর বন্দর) স্বতন্ত্র প্রার্থীর ফুটবলের পক্ষে নার্গিস মাকসুদের দিনব্যাপী প্রচারণা

নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ

বিশেষ প্রতিবেদকঃ
গত শনিবার দিবাগত রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পশ্চিম কেওঢালা ভূঁইয়া বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয় সামসুল হক ভূঁইয়ার ঘর, আসবাবপত্র ও ১টি ‍মুদি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

এ খবর পেয়ে ক্ষতিগ্রস্থ ব্যক্তির ঘরবাড়ি পুনঃনির্মাণ ও আসবাবপত্র ক্রয়ের জন্য (২৩ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে আর্থিক সহায়তা নিয়ে তার পাশে গিয়ে দাড়িয়েছেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ।

এসময় আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শণপূর্বক তিনি ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের কুশলাদি জিজ্ঞেস করে তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। তাদের এই সংকটাপন্ন সময়ে নার্গিস মাকসুদকে পাশে পেয়ে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা ও উপস্থিত স্থানীয়রা।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে সামসুল হক ভূঁইয়ার ঘর, আসবাবপত্র ও ১টি ‍মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যক্তি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..