পেশাদারিত্ব ও জনসেবায় অবদানের স্বীকৃতি
পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান
নারায়ণগঞ্জ প্রতিনিধি: পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের বুকে সম্মানজনক পিপিএম-সেবা পদক পরিয়ে দেন।
পুলিশের দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সততা ও সাহসিকতার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাঁকে এ পদক প্রদান করা হয়।
এই মর্যাদাপূর্ণ অর্জন পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, দায়িত্বশীলতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
তাঁর এ গৌরবময় অর্জনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর এ অর্জনকে গর্ব ও সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের এই সাফল্য নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, দক্ষ, সাহসী ও জনসেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...