বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামে মাসিক সভা অনুষ্ঠিত।
মোঃ ইকবাল হোসেন : বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরামের মাসিক সভা অদ্য সন্ধ্যা ৭ ঘটিকার সময় মদনগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারন সম্পাদক ইসমাঈল হোসেন ভূঁইয়া মুকুলের সঞ্চালনায় সংগঠনের প্রতিষ্ঠাতা হাজী মুহসীন দেওয়ান এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা দীর্ঘ সময় বিদেশে অবস্থানের দেশে এসে সভায় উপস্থিত হওয়ার সংগঠন এর নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। এসময় নুতন সদস্যদের সাথে পরিচয় ও কুশল বিনিময় করেন। সংগঠনের গত এক বছরের কার্য্যাবলী সংক্ষিপ্ত আকারে প্রতিষ্ঠাতাকে পাঠ করে অবহতি করেন সংগঠনের সাধারন সম্পাদক জনাব ইসমাঈল হোসেন ভূঁইয়া মুকুল ও সহ সভাপতি জিয়াউদ্দিন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সভাপতি এড: মতিউর রহমান মতিন,সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আলমগীর আজাদ, যুগ্ন সাধারন সম্পাদক মুজাহিদ দুলাল, গোলাম মোর্শেদ, আতিকুর রহমান স্বপন, মহিলা সম্পাদিকা মুসলিমা খান, ওমে কুলসুম, আনোয়ার চৌধুরী, রবি মিয়াজী,সহিদুজ্জামান, পারভেজ হোসেন, নিশা নুর, আলহাজ্ব আলমগীর হোসেন এম, এস,সি, হাসানুজ্জামান রলি, মোহাম্মদ আলী প্রধান শিক্ষক ডকইয়ার্ড উচ্চ বিদ্যালয়, মোঃ কবির হোসেন, মাহাবুব হোসেন, ও সংগঠনের কার্য নির্বাহী র অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ।
আগামীতে সংগঠনের বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি বিষয় নিয়ে আলোচনা হয়।
সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক জনাব সামছুল ইসলাম, সহ সভাপতি জনাব আলহাজ্ব আজিবুর রহমান, সহ সভাপতি জনাব শাহ আলম, মহিলা সম্পাদিকা মুসলিমা খান সহ অন্যান্য যে সকল সদস্য অসুস্থ আছেন এবং সকলের সুস্থতার জন্য দোয়া পাঠ করেন সংগঠনের মিলাদ বিষয়ক সম্পাদক হাজী মোঃ ইকবাল হোসেন। দোয়া পাঠ শেষে চা চক্রের পর সভা সমাপ্তি ঘোষনা করেন সভার সভাপতি হাজী মুহসীন দেওয়ান।
আপনার মন্তব্য প্রদান করুন...