বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ডেমরা থানা কমিটির নেতৃত্বে সানা উল্যাহ- দেশজুড়ে সংবাদ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতায় দোয়া কামনা শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দ্রুত আরোগ্য কামনা স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প সোনারগাঁয়ে বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান- দেশজুড়ে সংবাদ লিবিয়া থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল HWPL ও BHDS মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা- দেশজুড়ে সংবাদ ক্যামেরার লেন্সে ৩৬ বছরের পথচলা—বিশ্ব ফটোগ্রাফি দিবসে মাহমুদ হাসান কচির শুভেচ্ছা- দেশজুড়ে সংবাদ সরকারি জায়গা দখলের অভিযোগের প্রতিবাদ যুবদল নেতা দিমানের, ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ- দেশজুড়ে সংবাদ

বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত-দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২৫০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত

বন্দর প্রতিনিধি:
বন্দরে পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘বন্দর থানা প্রেসক্লাব’-এর আহ্বায়ক কমিটির দ্বিতীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বন্দর থানা প্রেসক্লাবের আহ্বায়ক সাব্বির আহমেদ সেন্টু। কমিটির সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এই সভায় আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফিরোজ খান ও নজরুল ইসলাম নয়ন উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রাথমিক সদস্য মুহাম্মদ মুহসিন দেওয়ান, মঞ্জুর আহমেদ মুন্না, মনির হোসেন, ডি এম মাইনুদ্দিন, মোঃ সজিব ও মোঃ রুবেলসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় উপস্থিত সদস্যগণ বন্দর থানা প্রেসক্লাবের ঐক্য ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে, বন্দর থানা প্রেসক্লাব ও এর সম্মানিত সদস্যদের জড়িয়ে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ক্লাবের ভাবমূর্তি ক্ষুন্নকারী ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে অবিলম্বে সাইবার ক্রাইম আইনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিশেষে ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..