বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় সাংবাদিকদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মতবিনিময় “জয় পরাজয় আল্লাহর হাতে,রোজার আগে ঘরে ঘরে গ্যাস পোঁছে দিব”- আবুল কাউছার আশা দেওয়াল ঘড়ি মার্কায় ভোট চেয়ে নন্দিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের সাথে উঠান বৈঠক নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণকারী জিয়া অস্ত্র সহ গ্রেফতার রূপগঞ্জের বাঘবেড় আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ॥ সাংস্কৃতিক অনুষ্ঠান পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার জমকালো উদ্বোধন। দীর্ঘ ২যুগ পর ইমামকে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায় তাহিরপুরে ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুলের পক্ষে বিএনপির মিছিল জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সুলতান বিন আরেফিন বন্দর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত বাকেরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

বর্তমান সরকারের হাতে দেশ নিরাপদ নয়: জাতীয় পার্টি

নিউজ ডেস্ক / ৭১৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩০ মে ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে দলটি। একে ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে সরকারের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় পার্টি।বৃহস্পতিবার (২৯ মে) রাতে দেওয়া এক বিবৃতিতে দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘আবারও প্রমাণ হলো, বর্তমান সরকারের হাতে দেশ ও জনগণ নিরাপদ নয়।’ তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মুজিবুল হক বলেন, ‘জিএম কাদের ও জাতীয় পার্টির ওপর প্রতিটি আঘাতের জবাব এ দেশের মানুষই দেবে। যারা দেশে মব সংস্কৃতির আগুন জ্বালিয়েছে, একদিন সেই আগুনেই তারাই পুড়ে ছাই হবে।’

তিনি আরও বলেন, ‘জিএম কাদেরের বাসভবনে হামলা শুধু একজন নেতার ওপর নয়, এটি দেশের স্বচ্ছ রাজনৈতিক ধারার ওপর সরাসরি আঘাত। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হলে সরকারকে জনগণের আদালতে জবাব দিতে হবে।’ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর, রংপুর নগরীর সেনপাড়ায় অবস্থিত জিএম কাদেরের ‘স্কাই ভিউ’ বাসভবনে। জাতীয় পার্টির দাবি, নগরীর প্রেস ক্লাব এলাকা থেকে একটি মিছিল এসে হঠাৎ করে বাসভবনে হামলা চালায়।

রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর বলেন, হামলাটি ‘পরিকল্পিত’ এবং এর পেছনে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীরা। তিনি একে ‘ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত’ বলে অভিহিত করেন।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তারা পাল্টা অভিযোগ করে বলেন, হামলার জন্য বরং জাতীয় পার্টির নেতারাই দায়ী। ঘটনাটি ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা আরও বেড়েছে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রশাসন এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..