বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ও বিদেশে অবস্থান’রত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- মাকসুদ হোসেন দেশে ও বিদেশে অবস্থান’রত সকল মুসলিম ভাই বোনদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবিকা -নার্গিস মাকসুদ । বন্দর মডেল প্রেসক্লাবের উদ্যোগে হাফেজ ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বন্দর সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ। নাসিক প্রশাসক নিযুক্ত হওয়ায় এডঃ সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – এমপি দিপু ভুঁইয়া নারায়নগঞ্জের বন্দরের কেওঢালায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে নার্গিস মাকসুদ চতুর্থবারের মতো নাঃগঞ্জ ৫ আলহাজ্ব এডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন – বন্দর উপজেলা সিনিয়র সিটিজেন ফোরাম 🕊️ “কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয়, এটা হৃদয়ের অনুভব। আপনাদের সমর্থন , ভালোবাসা , দোয়া দিয়ে আমাকে জয়ী করার জন‍্য যে অবদান রেখেছেন, তার জন্য অন্তর থেকে ধন্যবাদ।” এডভোকেট আবুল কালাম

বাকেরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২১৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

বাকেরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে শীতার্ত ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
২৩ জানুয়ারি ২০২৬ ইং, শুক্রবার সকাল ১০টা সময় জাতীয় সাংবাদিক সংস্থার বাকেরগঞ্জ নিয়ামতি উপ-শাখা কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাজী মুহাম্মদ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন।
এ সময় নিয়ামতি ইউনিয়নের সাধারণ জনগণের মাঝে শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—
সাংগঠনিক সচিব মোঃ মেহেদী হাসান,
দপ্তর সচিব মোঃ রাব্বী মোল্লা,
কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি,
বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির জমাদ্দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ দানিসুর রহমান লিমন,
মফস্বল সাংবাদিক ফোরাম বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ জিয়াউল হক আকন,
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবুল বাশার,
সাংবাদিক ফিরোজ আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতবস্ত্র ও ঈদবস্ত্র বিতরণের মতো মানবিক কার্যক্রম শুধু একটি সংগঠনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠন এগিয়ে এলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব করা সম্ভব। সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সমাজে কেউ আর বোঝা হয়ে থাকবে না। একটি মানবিক ও সুন্দর সমাজ গড়তে হলে সকল সংগঠন ও মানবতামূলক কাজকে আরও গতিশীল করতে হবে।
বক্তারা আরও বলেন, এই সামান্য ভালোবাসা ও সহমর্মিতা সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণ বয়ে আনবে—এমনটাই প্রত্যাশা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..