বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ডেমরা থানা কমিটির নেতৃত্বে সানা উল্যাহ- দেশজুড়ে সংবাদ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতায় দোয়া কামনা শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দ্রুত আরোগ্য কামনা স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প সোনারগাঁয়ে বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান- দেশজুড়ে সংবাদ লিবিয়া থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল HWPL ও BHDS মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা- দেশজুড়ে সংবাদ ক্যামেরার লেন্সে ৩৬ বছরের পথচলা—বিশ্ব ফটোগ্রাফি দিবসে মাহমুদ হাসান কচির শুভেচ্ছা- দেশজুড়ে সংবাদ সরকারি জায়গা দখলের অভিযোগের প্রতিবাদ যুবদল নেতা দিমানের, ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ- দেশজুড়ে সংবাদ

মিথ্যা মামলায় অভিযুক্ত জসিম উদ্দিন গ্রেফতার হয়ে জেলহাজতে-

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ৪১৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

মিথ্যা মামলায় অভিযুক্ত জসিম উদ্দিন গ্রেফতার হয়ে জেলহাজতে

জিয়াবুর রহমান জিয়া-নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলার ১৯৪ নং আসামী হয়ে গত ২৬ ফেব্রুয়ারী র‍্যাব কর্তৃক গ্রেফতার এখন জেল হাজতে।

এলাকায় গিয়ে জানা যায়, মো. জসিম উদ্দিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক এসএম আসলাম ২০২৩ সালের আগস্ট মাসের ২৮ তারিখে ৫১ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একটি কমিটির অনুমোদন দেন। তাহাতে দেখা যায় মো. জসিম উদ্দিন যুগ্ম আহবায়ক পদে অধিষ্ঠিত আছেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মহিউদ্দিন মৃধা বলেন, মো. জসিম উদ্দিন বহু বছর যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনীতি করে আসছেন। তাহাকে হয়রানি ও মানহানি করার জন্য মিথ্যা ভিত্তিহীন একটি মামলা দিয়ে শত্রুতা বসত কেউ গ্রেফতার করিয়েছে। তিনি বিএনপি’র রাজনীতি করেন এবং অনেক মিছিল মিটিং জনসভায় যোগদান করেছেন। তাহার অনেক প্রমাণ আছে তিনি আমার সাথে রাজনীতি করেন এখন কিভাবে কে বা কারা শত্রুতা করে তাহার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দিয়ে এখন ঘৃন কাজ করেছে তা আমার বোধগম্য নয়। আমি দ্রুত তাহার মুক্তি কামনা করছি। এবং এ হয়রানি মূলক মিথ্যে মামলা থেকে অব্যহতি চাচ্ছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..