শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও বাল্যবিবাহকে না বলুন—ইন্সপেক্টর নুরুল ইসলাম BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ডেমরা থানা কমিটির নেতৃত্বে সানা উল্যাহ- দেশজুড়ে সংবাদ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতায় দোয়া কামনা শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দ্রুত আরোগ্য কামনা স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প সোনারগাঁয়ে বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান- দেশজুড়ে সংবাদ লিবিয়া থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল HWPL ও BHDS মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা- দেশজুড়ে সংবাদ ক্যামেরার লেন্সে ৩৬ বছরের পথচলা—বিশ্ব ফটোগ্রাফি দিবসে মাহমুদ হাসান কচির শুভেচ্ছা- দেশজুড়ে সংবাদ

মুসাপুর ইউনিয়নে ১ হাজার ৮০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ- দেশজুড়ে সংবাদ

দেশজুড়ে সংবাদ ডেস্ক / ২০৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

মুসাপুর ইউনিয়নে ১ হাজার ৮০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

বন্দর প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টায় মুসাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম ইউনিয়ন পরিষদের সদস্যদের (মেম্বারদের) মাঝে প্রায় ১ হাজার ৮০০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার-এর নির্দেশনায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সদস্যদের মাঝে চারা রোপণ ও সংরক্ষণের জন্য বাঁশ, জালি এবং প্রয়োজনীয় অন্যান্য উপকরণও বিতরণ করা হয়। এসব চারা নিজ নিজ ওয়ার্ডে সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সড়কের পাশ এবং বিভিন্ন খালি স্থানে রোপণ করা হবে বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন মুসাপুর ইউনিয়ন পরিষদের সচিব সম্রাট আহমেদ, মুসাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, মুসাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, ইউপি সদস্য বিল্লাল হোসেন, মনির হোসেন, নিলুফা বেগম, লাভলী বেগমসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।

তারা আরও বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ শুধু বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিতরণকৃত প্রতিটি চারা যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে সফল সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..