সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বন্দর মডেল প্রেসক্লাবের শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বন্দর মডেল প্রেসক্লাব।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক যৌথ শোক বার্তায় বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম শাহীন আহমেদ ও সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় নাম। দেশের বহুদলীয় গণতন্ত্রের পুন:প্রতিষ্ঠা,দেশের উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ অভিভাবক ও প্রবীণ রাজনীতিককে হারালো।”
নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকবিহ্বল পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় প্রেস ক্লাবের সদস্যরা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...